প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Sep 2026, 8:11 AM
রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফ এর বিরুদ্ধে অপপ্রচারের প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
গত ১/০৮/২০২৬ ইং রোজ শনিবার এলাকার কিছু অসাধু লোকদের কুপরামর্শে হঠাৎ করে শাহীন অহম্মেদ মাস্টার সাহেব, সংবাদকর্মী সহ আরও অন্যান্য লোকজন নিয়ে এই চলাচলের রাস্তাটিতে টিন দিয়ে বেড়া নির্মাণ করতে আসে। তখন এলাকার কিছু লোকজন গিয়ে শাহীন মাস্টার সাহেবের সাথে আলোচনা করলে পরবর্তীতে ০৮/০৮/২০২৬ ইং রোজ শনিবার মিডিয়া কর্মীর উপস্থিত থেকে দক্ষ সার্ভেয়ার দ্বারা মাপের মাধ্যমে সমাধান করবে এমন সিদ্ধান্ত নিয়ে বেড়াটি সরিয়ে নেন। তারপর শাহীন আহম্মদ মাস্টার সাহেব আর পরবর্তিতে সমাধানের উদ্দেশ্যে বসেন নাই। তিনি গত ১৭/০৯/২০২৬ ইং রোজ বৃহস্পতিবার অসুস্থ জনিত কারণে মৃত্যুবরণ করিলে কুমিল্লার সংবাদ নামক একটি অন-লাইন মিডিয়ায়, শাহীন মাস্টারের মৃত্যুর কারণ ০১/০৮/২০২৬ এর ঘটনাকে দায়ী করে মিথ্যা সংবাদ প্রচার করে। ওই মিডিয়ার মাধ্যমে প্রচারিত ভিডিওটি ব্যবহার করে সামাজিক যোগাযোগের মাধ্যম সহ এলাকার কিছু কুপরামর্শীকারীদের ও দুষ্কৃতিকারী লোক আরও অনেক মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করে আসছে। মুলত শাহিন মাস্টার অসুস্থ জনিত কারনে মৃত্যু বরন করেন, যাহা জানাজায় বিভিন্ন লোকের বক্তব্যের মাধ্যমে প্রচারিত হয়েছে । রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফের সম্মান হানী করার জন্য এমন মিথ্যা, বানোয়াট, সংবাদ প্রচার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রকাশ থাকে যে উপযুক্ত নথিপত্র পর্যালোচনা করিলে দেখা যায় যে- ইহা সরকারের খাস ভুমি যাহা বহু পূর্ব হতেই জনগনের রাস্তা হিসেবে ব্যবহার করা হচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফ ফকির বাজার শাখার সভাপতি আবদুল জলিল রেজভী সাহেব, রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফ ফকির বাজার শাখার সাধারণ সম্পাদক আনিসুর রহমান রেজভী সাহেব, রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফ ফকির বাজার শাখার সহ সাধারণ সম্পাদক শরীফ আহম্মদ রেজভী সাহেব, রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফ ফকির বাজার শাখার প্রচার সম্পাদক আশরাফুল হক মিরন রেজভী সাহেব, সহ রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফের ভক্ত আশেকান ও এলাকার গণ্য মান্য ব্যাক্তি বর্গগন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযো...
মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্য...
আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে...
অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। অপ্রতিম, আমার রুহটাও নিয়া গেলা তুমি। আমার ফড়িংটা ছবি তুলতে পছন্দ করত।...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানা...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে, হ...
প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের ম...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছ...
বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...
মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচংয়ে সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...