প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 21 Sep 2026, 8:18 AM
নেতা নয়,সেবক হয়ে ঝলম দক্ষিণ ইউনিয়নকে সাজাতে চাই -আলী আশরাফ চৌধুরী সুমন
আবুল কালাম আজাদ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলী আশরাফ চৌধুরী সুমনের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০সেপ্টম্বর) বিকাল ৩টায় পোমগাঁও বাজার থেকে শুরু হওয়া এ শোডাউনে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
শোডাউনটিতে দুই শতাধিক মোটরসাইকেল ও তিন শতাধিক ইজিবাইকের বহর ছিল।এসময় তারা বিভিন্ন হাট বাজার ও জনউপস্থিতি মূলক এলাকাগুলোতে গণসংযোগ ও মিছিল করেন।
এসময় ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলী আশরাফ চৌধুরী সুমন বলেন- আমি এবং আমার পরিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে রয়েছি। বিগত ১৭ বছর বিভিন্ন হামলা মামলা ও ঝামেলার পরেও ঝলম দক্ষিণ ইউনিয়নের তৃণমূল বিএনপিকে ভুলে যাইনি এবং আমরা কেউ এই সংগঠনটির আদর্শ থেকে বিচ্যুত হইনি।
তিনি বলেন -আমার জীবনে স্বচ্ছলতা আসার পর থেকেই আমি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।ইনশাআল্লাহ, বিএনপি যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণের সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হতে পারি।তাহলে ঝলম দক্ষিণ ইউনিয়ন বাসীর কাছে আমি তাদের নেতা নয়,সেবক হয়ে কাজ করবো।এতে ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদকে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে বদ্ধ পরিকর।
তিনি আরও বলেন, ‘ইউনিয়নে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না। শিক্ষা ও চিকিৎসাসহ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করব। সংসদ সদস্য আবুল কালামের উন্নয়ন কর্মকাণ্ড মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব।’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...