প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Sep 2026, 9:49 AM
চৌদ্দগ্রামে গাঁজা সেবন , ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ যুবককে কারাদন্ড প্রদান
এমরান হোসেন বাপ্পি
কুমিল্লার চৌদ্দগ্রামে সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের একটি পরিত্যক্ত ভবনে গাঁজা সেবনরত অবস্থায় দুই ব্যক্তিকে আটক
করেছে হাসপাতালের কর্তব্যরত আনসার সদস্যরা।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট সৈয়দ শাফকাত আলীর নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায়
পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুজনের মধ্যে একজনকে ৩০ দিন এবং
অপরজনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। পরে তাদেরকে জেলহাজতে প্রেরণ
করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতাল এলাকায় মাদক সেবন, বাজে আড্ডা
কিংবা অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রোগী ও স্বজনদের
নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হাসপাতালের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সবাইকে
সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। সবার সহযোগিতায় গড়ে উঠুক
একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল হাসপাতাল।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...