প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Sep 2026, 9:53 AM
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
নিজস্ব প্রতিবেদক
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং অবিলম্বে বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে কুমিল্লায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী।
সোমবার বিকেল ৫টায় নগরীর টাউন হল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং মহানগরী সেক্রেটারি মু. মাহবুবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য আব্দুস সাত্তার,
মহানগরী জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন,
মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, এড.নাছির আহম্মেদ মোল্লা, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগরী সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরী সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন সবুজ ও কাজী নজির আহমেদ,মিজানুর রহমান।
,জ্বালানি তেলের বর্ধিত দাম অবিলম্বে কমিয়ে আনার দাবি জানিয়ে বক্তারা বলেছেন, সরকার এ সিদ্ধান্ত থেকে সরে না এলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফা সরকার পতনের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
তারা বলেন, জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর ফলে পরিবহন, কৃষি, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের ব্যয় বাড়বে। এর সরাসরি প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে। ইতোমধ্যে মূল্যস্ফীতির চাপে থাকা সাধারণ মানুষের ওপর নতুন করে এই বোঝা চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বক্তারা বলেন, জনগণের স্বার্থ বিবেচনা না করে জ্বালানি তেলের দাম বাড়ানো হলে এর বিরুদ্ধে রাজপথে ধারাবাহিক কর্মসূচি দেওয়া হবে। অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করে জনগণকে স্বস্তি দেওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, “তেলের দাম কমিয়ে না আনলে এক দফা সরকার পতনের আন্দোলন ঘোষণা করা হবে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে ও ভাতিজিকে আ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারীরিকভাবে অসুস্থ এক যুবককে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকেকুপিয়ে...
অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত জাহানের ঘটনায় শোকে স্তব্ধ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লায় ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকান্ডের রেশ কাটার আগে আট মাসেরশিশু ই...
অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ,...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত...
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদ...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও...
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি
আব্দুল্লাহ, কুবি:কুমিল্লায় আলোচিত কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের তৃতীয় দিনেও উত্তাল কুমিল...