...
শিরোনাম
কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম ⁜ দে‌বিদ্বা‌রে বন্ধকী জুট মিলের কো‌টি টাকার যন্ত্রাংশ পাচার কালে আটক ৮ ⁜ ‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়ের ⁜ দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা পুলিশের হাতে আটক ⁜ নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন ⁜ কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত ⁜ হোমনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু ⁜ বুড়িচংয়ে স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপপরিচালক রাশেদা আক্তার ⁜ তিতাসে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত ⁜ ব্রাহ্মণপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ, ‘দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত করা হবে’ ⁜ সীমান্তে বিজিবির অভিযানে ৬৬ লাখ ৫৭ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ⁜ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ৩ ছাত্রীকে ‘জঙ্গি সাজানো’ সেই শিক্ষিকা নিলুফার পদোন্নতি ⁜ ব্রাহ্মণবাড়িয়ায় শান্তা লাইফের ক্যারিয়ার সেমিনার ⁜ কুমিল্লায় নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত ⁜ মনোহরগঞ্জে প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদগুলোতে শূন্য ও ভারে কার্যক্রমে স্তব্ধতা ⁜ বরুড়ার সোনাইমুড়ীতে এ কে এম আবু তাহের ২০ শয্যাবিশিষ্ট্য হাসপাতালের উদ্বোধন ⁜ মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা ⁜ বিদেশ যাওয়ার আগে নারীদের প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা জরুরি ⁜ অগ্নিসংযোগ-নাশকতার প্রতিবাদে কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ⁜ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Sep 2026, 8:09 AM

...
বিদেশ যাওয়ার আগে নারীদের প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা জরুরি News Image
কুমিল্লা জেলা সংবাদদাতা, ২৩ সেপ্টেম্বর: বিদেশ গমনের আগে নারীদের প্রশিক্ষণ, ভাষা শিক্ষা ও নিজস্ব ব্যাংক হিসাব নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে বিদেশে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা গেলে অর্থনীতিতে নারীরা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। বুধবার কুমিল্লার হোটেল ওয়েসিসে আয়োজিত এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে ‘ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ প্রকল্পের আওতায় বিদেশফেরত নারী অভিবাসী ও তাঁদের পরিবারের সদস্যদের অধিকার ও মর্যাদা সুরক্ষায় সংশ্লিষ্ট অংশীজনের দক্ষতা উন্নয়নে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ রোজি আকতার বলেন, বিদেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা গেলে তাঁরা দেশের অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। নারীদের উপার্জিত অর্থের ওপর তাঁদের অধিকার নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্ব দেন। বিদেশফেরতদের পুনরেকত্রীকরণে দেশে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের চলমান কার্যক্রম বিদেশেও সম্প্রসারণের আহ্বান জানান তিনি।

কুমিল্লা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ডা. জাকিয়া বেগমের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর জিয়া উদ্দিন আহম্মদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার তানজিনা সুলতানা সেঁজুতি। অনুষ্ঠান সঞ্চালনা করেন এমআরএসসি কুমিল্লার কো-অর্ডিনেটর মো. তানভীর হাসান।

সভাপতির বক্তব্যে ডা. জাকিয়া বেগম বলেন, বিদেশে কর্মরত নারী অভিবাসীরা অনেক সময় পুরুষের তুলনায় বেশি নির্যাতন ও সামাজিক বৈষম্যের শিকার হন। এ বৈষম্য দূর করতে সরকারি-বেসরকারি সংস্থা, দাতা প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি নারী ও শিশুদের সুরক্ষার ওপরও গুরুত্ব দেন।

কর্মশালায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মকর্তা মো. আতিকুর রহমান নিরাপদ অভিবাসনবিষয়ক বিষয়গুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানান। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিনিধি কমল চন্দ্র দাস বিদেশফেরতদের প্রয়োজনে দ্রুত সহায়তা দিতে পাসপোর্টের শেষ পৃষ্ঠায় জরুরি নম্বর যুক্ত করার পরামর্শ দেন। বিসিকের প্রতিনিধি বিদেশগামী ও বিদেশফেরত নারীদের জন্য আয়বর্ধনমূলক প্রশিক্ষণের পরিধি বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

কর্মশালায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, উইমেন ফোরামের সদস্য ও বিদেশফেরত নারী অভিবাসীরা অংশ নেন। বক্তারা অভিবাসনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম
কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম

আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণ, সড়ক দখল করে ভবন নির্মাণ এবং নির্ধারিত জায়গা...

দে‌বিদ্বা‌রে বন্ধকী জুট মিলের  কো‌টি টাকার যন্ত্রাংশ পাচার    কালে আটক ৮
দে‌বিদ্বা‌রে বন্ধকী জুট মিলের কো‌টি টাকার যন্ত্রাংশ পাচার...

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে সোনালী ব্যাংকে বন্ধক রাখা একটি জুট মিলের কোটিটাকা মূল্যের বিপুল...

‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়ের
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়...

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগে...

দেবিদ্বারে আড়াই কোটি টাকা  আত্মসাত করে পালানো বিজন সাহা    পুলিশের হাতে আটক
দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা প...

নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে একটি কাঁচামালের আড়ৎ থেকে আড়াই কোটি টাকাআত্মসাতের অভি...

নাঙ্গলকোটে কুমিল্লা জেলা  পরিষদের আধুনিক  ডাকবাংলোর উদ্বোধন
নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় কুমিল্লা জেলা পরিষদের নির্মিত আধুনিক ডাকবাংলোর শুভ...

কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত
কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অ...

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগ ও গণিত ক্লাবের যৌথ উদ্যোগে গণ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম
➤ দে‌বিদ্বা‌রে বন্ধকী জুট মিলের কো‌টি টাকার যন্ত্রাংশ পাচার কালে আটক ৮
➤ ‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়ের
➤ দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা পুলিশের হাতে আটক
➤ নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন
➤ কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত
➤ হোমনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু
➤ বুড়িচংয়ে স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপপরিচালক রাশেদা আক্তার
➤ তিতাসে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত
➤ ব্রাহ্মণপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ, ‘দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত করা হবে’
➤ সীমান্তে বিজিবির অভিযানে ৬৬ লাখ ৫৭ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
➤ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ৩ ছাত্রীকে ‘জঙ্গি সাজানো’ সেই শিক্ষিকা নিলুফার পদোন্নতি
➤ ব্রাহ্মণবাড়িয়ায় শান্তা লাইফের ক্যারিয়ার সেমিনার
➤ কুমিল্লায় নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত
➤ মনোহরগঞ্জে প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদগুলোতে শূন্য ও ভারে কার্যক্রমে স্তব্ধতা
➤ বরুড়ার সোনাইমুড়ীতে এ কে এম আবু তাহের ২০ শয্যাবিশিষ্ট্য হাসপাতালের উদ্বোধন
➤ মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা
➤ বিদেশ যাওয়ার আগে নারীদের প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা জরুরি
➤ অগ্নিসংযোগ-নাশকতার প্রতিবাদে কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
➤ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir