প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Sep 2026, 8:16 AM
ব্রাহ্মণবাড়িয়ায় শান্তা লাইফের ক্যারিয়ার সেমিনার
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তা লাইফ ইন্স্যুরেন্সের জেনারেল ম্যানেজার খোরশিদা বেগম।সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন শান্তা লাইফ ইন্স্যুরেন্সের হেড অব ট্রেনিং রাজু আহমেদ ইবনে হাবিব। তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক কর্মবাজারে শুধু একাডেমিক যোগ্যতা যথেষ্ট নয়। যোগাযোগ দক্ষতা, প্রযুক্তির ব্যবহার, পেশাদার আচরণ, নেতৃত্বের সক্ষমতা এবং নিয়মিত নিজেকে উন্নত করার মানসিকতা তরুণদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তিনি তরুণদের নিজেদের সম্ভাবনা চিহ্নিত করে বাস্তবমুখী ক্যারিয়ার পরিকল্পনা গ্রহণ এবং কর্মক্ষেত্রে শেখার সুযোগকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে শান্তা লাইফ ইন্স্যুরেন্সের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) মো. আনোয়ার হোসেন আধুনিক বীমা খাতের সম্ভাবনা ও তরুণদের জন্য বিদ্যমান কর্মসংস্থানের সুযোগ নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, পরিবর্তনশীল অর্থনৈতিক বাস্তবতায় বীমা খাত তরুণদের জন্য একটি সম্ভাবনাময় পেশাক্ষেত্র হিসেবে ভূমিকা রাখতে পারে। দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে এ খাতে দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়ে তোলার সুযোগ রয়েছে।
সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তা লাইফের এসভিপি মোস্তাক আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের অধ্যাপক ফরিদ আহমেদ, জেলা নাগরিক ফোরামের সভাপতি আতাউর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল-আমিন শাহীন, শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক উপপরিচালক বিদ্যুৎ বর্মণ রায়, অবসরপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং দি কান্ট্রি টুডের জেলা প্রতিনিধি আফজালুন নূর রহমান রিপন।বক্তারা তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়ন, কর্মমুখী শিক্ষা, পেশাগত প্রস্তুতি এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।অনুষ্ঠানে শান্তা লাইফ ইন্স্যুরেন্সের রিলেশন অফিসার রুনা লায়লাসহ স্থানীয় সাংবাদিক, শিক্ষাবিদ, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সেমিনারের শেষ পর্বে অনুষ্ঠিত হয় উন্মুক্ত প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্ব। এতে অংশগ্রহণকারী তরুণরা ক্যারিয়ার নির্বাচন, কর্মক্ষেত্রে প্রবেশের প্রস্তুতি এবং বীমা খাতে কাজের সুযোগ নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। অতিথিরা এসব প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি তরুণদের পেশাগত জীবনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম
আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণ, সড়ক দখল করে ভবন নির্মাণ এবং নির্ধারিত জায়গা...
দেবিদ্বারে বন্ধকী জুট মিলের কোটি টাকার যন্ত্রাংশ পাচার...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে সোনালী ব্যাংকে বন্ধক রাখা একটি জুট মিলের কোটিটাকা মূল্যের বিপুল...
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগে...
দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা প...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে একটি কাঁচামালের আড়ৎ থেকে আড়াই কোটি টাকাআত্মসাতের অভি...
নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় কুমিল্লা জেলা পরিষদের নির্মিত আধুনিক ডাকবাংলোর শুভ...
কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অ...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগ ও গণিত ক্লাবের যৌথ উদ্যোগে গণ...