প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Sep 2026, 8:36 AM
ব্রাহ্মণপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ, ‘দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত করা হবে’
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সপপ হাজী মো. আমির হোসেন, সহসভাপতি মো. মহসিন কবির সরকার, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. আনিসুর রহমান রিপন ভূঁইয়া, দপ্তর সম্পাদক মো. হেদায়েতুল্লাহ এবং ছাত্রবিষয়ক সম্পাদক মো. জাকির খান সম্রাট।
এ ছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোস্তফা জামান, সদস্যসচিব মো. এনামুল হক সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জমির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ওমর ফারুক সরকার, মো. মনির হোসেন, গাজী সাইদুল ইসলাম এমরান ও এমদাদুল হক সবুজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশব্যাপী ফ্যাসিস্টদের দোসররা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। হত্যা ও জনমনে আতঙ্ক সৃষ্টির মতো কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
বক্তারা আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে এবং খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের নির্দেশনা অনুযায়ী দলীয় নেতা-কর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান তাঁরা।
সমাবেশে উপজেলা জাসাসের আহ্বায়ক মো. ইয়াসিন আরাফাত, সদস্যসচিব মো. জালাল হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. ফখরুল আলম মিথুন, শ্রমিক দলের সভাপতি আবু কাউছার, সাধারণ সম্পাদক মো. কবির আহাম্মদ, ছাত্রদলের আহ্বায়ক মো. দিদারুল আলম ভূঁইয়া ও সদস্যসচিব মো. ফয়সাল কবির আখন্দসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম
আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণ, সড়ক দখল করে ভবন নির্মাণ এবং নির্ধারিত জায়গা...
দেবিদ্বারে বন্ধকী জুট মিলের কোটি টাকার যন্ত্রাংশ পাচার...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে সোনালী ব্যাংকে বন্ধক রাখা একটি জুট মিলের কোটিটাকা মূল্যের বিপুল...
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগে...
দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা প...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে একটি কাঁচামালের আড়ৎ থেকে আড়াই কোটি টাকাআত্মসাতের অভি...
নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় কুমিল্লা জেলা পরিষদের নির্মিত আধুনিক ডাকবাংলোর শুভ...
কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অ...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগ ও গণিত ক্লাবের যৌথ উদ্যোগে গণ...