প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Sep 2026, 8:38 AM
বুড়িচংয়ে স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপপরিচালক রাশেদা আক্তার
কাজী খোরশেদ আলম
কুমিল্লার বুড়িচং উপজেলায় স্থানীয় সরকারের আওতায় বাস্তবায়নাধীন ও বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক মোসাম্মৎ রাশেদা আক্তার।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী তিনি বুড়িচং উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
সকালে কুমিল্লা বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট (বার্ড)-এ আয়োজিত গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রমে যোগদানের মধ্য দিয়ে তাঁর দিনের কর্মসূচি শুরু হয়।
পরবর্তীতে তিনি বুড়িচং উপজেলা পরিষদ কার্যালয় পরিদর্শন করেন এবং উপজেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত দুটি উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এরপর পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ইউনিয়ন পরিষদ কর্তৃক গৃহীত দুটি উন্নয়ন প্রকল্প, ময়নামতি ইউনিয়ন পরিষদ কার্যালয় ও গৃহীত দুটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
এছাড়া বুড়িচং পৌরসভা কার্যালয় পরিদর্শন করে পৌরসভা কর্তৃক গৃহীত দুটি উন্নয়ন প্রকল্পের কাজও পরিদর্শন করেন। দিনের কর্মসূচির অংশ হিসেবে মোকাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ও পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি, কাজের মান ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন উপপরিচালক মোসাম্মৎ রাশেদা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা পরিষদ ও পৌরসভার প্রশাসক মো. তানভীর হোসেন, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. জাকির হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মো. মোনাফসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা।
ক্যাপশন-চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক মোসাম্মৎ রাশেদা আক্তারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম
আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণ, সড়ক দখল করে ভবন নির্মাণ এবং নির্ধারিত জায়গা...
দেবিদ্বারে বন্ধকী জুট মিলের কোটি টাকার যন্ত্রাংশ পাচার...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে সোনালী ব্যাংকে বন্ধক রাখা একটি জুট মিলের কোটিটাকা মূল্যের বিপুল...
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগে...
দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা প...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে একটি কাঁচামালের আড়ৎ থেকে আড়াই কোটি টাকাআত্মসাতের অভি...
নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় কুমিল্লা জেলা পরিষদের নির্মিত আধুনিক ডাকবাংলোর শুভ...
কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অ...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগ ও গণিত ক্লাবের যৌথ উদ্যোগে গণ...