প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 24 Sep 2026, 8:44 AM
দেবিদ্বারে বন্ধকী জুট মিলের কোটি টাকার যন্ত্রাংশ পাচার কালে আটক ৮
মোঃ আক্তার হোসেন
কুমিল্লার দেবিদ্বারে সোনালী ব্যাংকে বন্ধক রাখা একটি জুট মিলের কোটি
টাকা মূল্যের বিপুল পরিমাণ যন্ত্রাংশ অবৈধভাবে পাচারের চেষ্টার অভিযোগ
উঠেছে। খবর পেয়ে প্রায় ১৩ হাজার কেজি (১২,৯৫৫ কেজি) স্পিনিং মেশিনের
যন্ত্রাংশ ও মালামালসহ দুটি ট্রাক জব্দ করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার
অভিযোগে জুট মিলের মালিকপক্ষের সহযোগী ও চালকসহ আটজনকে গ্রেপ্তার করা
হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দেবিদ্বার উপজেলার
সুলতানপুর ইউনিয়নের হারিখলা এলাকায় অবস্থিত ‘উষা জুট স্পিনার্স
লিমিটেড’ এ ওই পাচারের ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোনালী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়ের
খেলাপি ঋণগ্রহীতা প্রতিষ্ঠান ‘উষা জুট স্পিনার্স লিঃ’-এর বিরুদ্ধে অর্থঋণ
আদালত আইন, ২০০৩ (সংশোধন ২০১০) অনুযায়ী ২০২৪ সালের ২০ মার্চ একটি
অর্থঋণ মামলা (মামলা নং- ১০০১/২০২৪) দায়ের করা হয়। মঙ্গলবার রাতে মিলের
মালিকপক্ষ ব্যাংকের কাছে দায়বদ্ধ ও বন্ধকীকৃত বিপুল পরিমাণ যন্ত্রাংশ ট্রাকে তুলে
অন্যত্র পাচারের চেষ্টা চালায়। মালামাল বোঝাই ট্রাক দুটি চান্দিনা উপজেলার
মাধাইয়া ইউনিয়নের সোনাপুর এলাকায় পৌছালে স্থানীয় জনতার সন্দেহ হয় এবং
তারা ট্রাক দুটি আটকে দেয়। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে
পৌঁছে ঢাকা মেট্রো-ট-১৮-১০৮৩ এবং ঢাকা মেট্রো-ন-২১-৫৩৫৮ নম্বরের দুটি
ট্রাক ও ভেতরে থাকা স্পিনিং মেশিনের মোটরসহ মোট ১২,৯৫৫ কেজি যন্ত্রাংশ
জব্দ করে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে চালক ও সহযোগীদের আটক করা হয়। পরে
আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই চক্রের আরও কয়েকজনকে গ্রেপ্তার করে
পুলিশ। মূল ঘটনাস্থল দেবিদ্বার থানা এলাকায় হওয়ায় চান্দিনা থানা পুলিশ
জব্দকৃত আলামত ও আটক আসামিদের দেবিদ্বার থানায় হস্তান্তর করে।
এ ঘটনায় বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে সোনালী ব্যাংক পিএলসি-এর প্রধান
কার্যালয়ের কর্মকর্তা মো. সোহেল রানা বাদী হয়ে দেবিদ্বার থানায় একটি
মামলা দায়ের করেন। মামলায় মিলের মালিক আবুল বাশার ও সায়রা হায়দারসহ ১২ জনের
নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— ট্রাকচালক মো. রনি(২০), হেলপার ইয়াকুব মুন্সি(১৯),
ড্রাইভারের সহযোগী সুলতান(৩৪), অপর ট্রাকের চালক শাহআলম(৩২), হেলপার
আরাফাত(১৮) এবং পাচার কাজের সহযোগী ফরহাদ হোসেন (৫০), মো. মকবুল
হোসেন(৭৪) ও মো. নুরুল আমিন(৩৭)।
এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন,
“বন্ধকী সম্পদ সংশ্লিষ্ট ব্যাংকের আইনি আমানত। ব্যাংক কর্মকর্তাদের লিখিত
অভিযোগের ভিত্তিতে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের
আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার পেছনে আর কোনো বড় সিন্ডিকেট
বা প্রভাবশালী কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে আমাদের পুলিশি
অভিযান ও গভীর তদন্ত অব্যাহত রয়েছে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম
আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণ, সড়ক দখল করে ভবন নির্মাণ এবং নির্ধারিত জায়গা...
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগে...
দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা প...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে একটি কাঁচামালের আড়ৎ থেকে আড়াই কোটি টাকাআত্মসাতের অভি...
নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় কুমিল্লা জেলা পরিষদের নির্মিত আধুনিক ডাকবাংলোর শুভ...
কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অ...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগ ও গণিত ক্লাবের যৌথ উদ্যোগে গণ...
হোমনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু
হোমনা( কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে নাজমুল ইসলাম (২৩) নামে এক ক...