প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Sep 2026, 8:24 AM
কুমিল্লা সদর দক্ষিণে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৬ জন আটক
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লার সদর দক্ষিণে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৪৬ জনকে আটক করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সদর দক্ষিণের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কিশোর গ্যাংয়ের তৎপরতা ও উঠতি বয়সী অপরাধীদের নিয়ন্ত্রণে জেলার ১৮টি থানায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা এলাকায়ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ৪৬ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই শেষে অপরাধের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় বিভিন্ন ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এবিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, “কিশোর গ্যাং ও অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে সদর দক্ষিণের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪৬ জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই করে যাদের বিরুদ্ধে অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা করা হয়েছে। কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অভিভাবকদেরও সন্তানদের চলাফেরা ও সঙ্গীদের বিষয়ে খোঁজখবর রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে দাউদকান্দিতে ডেঙ্গু রোগী শনাক্তের হ...
দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর...
অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামনে এসেছে। জেলার ১৮ থানায়...
আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
মাহফুজ নান্টু, কুমিল্লাঅপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামন...
হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলার ডুবে কুমিল্লার হো...
মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়া...
নিজস্ব প্রতিনিধি, মনোহরগঞ্জকুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফা...
কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়...
আয়েশা আক্তারকুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে...