প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Sep 2026, 8:56 AM
প্রান্তিক কৃষকদের সুবিধার্থে চৌদ্দগ্রামে সরকারি অর্থায়নে মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন
এমরান হোসেন বাপ্পি
প্রত্যন্ত গ্রামঞ্চলের প্রান্তিক কৃষকদের কৃষিপণ্য সংরক্ষণ ও নায্যমূল্য পাওয়ার
সুবিধার্থে চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের হিলালনগর গ্রামে
সরকারি ভাবে ২০২৫-২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায়
(হাইব্রিড সোলার অপারেটেড) ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ এর শুভ
উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন
করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন।
চৌদ্দগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা জোবায়ের আহমেদের সভাপতিত্বে এ
সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের
আমীর মোঃ মাহফুজুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সেক্রেটারী
ইঞ্জিনিয়ার মোঃ শাহআলম রাজু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.
আবদুল্লাহ আল-মামুন সাগর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মীর
হোসেন, কাশিনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আলমগীর
হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ শাহ আলম, কাশিনগর বাজার
পরিচালনা কমিটির সেক্রেটারি মোহাম্মদ মিজানুর রহমান, কাশিনগর
ইউনিয়ন জামায়াত নেতা ইয়াকুব আলী, ইউনিয়ন বিএনপি’র সাধারণ
সম্পাদক সোলায়মান কবির, চৌদ্দগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ
কর্মকর্তা হামিদুর রসূল নয়ন, উপ-সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
প্রদীপ কুমার, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ও
আবু কাওসার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী
কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন বলেন, যারা প্রান্তিক পর্যায়ের কৃষক
রয়েছে তাদের কৃষিজাত পণ্যের নায্যমূল্য পাওয়ার সুবিধার্থে সরকারি এই
কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে। মহাসড়ক থেকে যোগাযোগ
ব্যবস্থার দূরবর্তী হওয়ায় আমরা এই প্রত্যন্ত গ্রামঞ্চল হিলালনগরে এ মিনি
কোল্ড স্টোরেজটি স্থাপনের জন্য নির্ধারণ করেছি। যেন এখানকার সকল
কৃষকরা এটির সুবিধা নিতে পারে। আজ থেকে কোল্ড স্টোরেজটি আপনাদের
সম্পদ, আপনারাই এর যাবতীয় রক্ষণাবেক্ষণ করবেন। এটি যত্ন সহকারে তা
দেখভাল করার দায়িত্ব আপনাদের সকলের। এটির সঠিক ব্যবহার করা গেলে এ
অঞ্চলের কৃষকরাসহ সাধারণ লোকজন অধিক সুফল ভোগ করতে পারবে। আর
এটির সুবিধা নিয়ে কৃষকরা যেন জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...