প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Sep 2026, 8:58 AM
ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১৬ গ্রেপ্তার, ১২ কেজি গাঁজা ও অটোরিকশা জব্দ
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত দুজন এবং মাদক সেবনের অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে ওই অভিযানে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে শশীদল ইউনিয়নের পূর্বপাড়া আশাবাড়ি এলাকায় অভিযান চালান। এ সময় রেজাউল মিয়ার বাড়ির উত্তর পাশে সেতুর ওপর থেকে ১২ কেজি গাঁজা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মো. শফিউল আলম (২০), মো. সালাউদ্দিন হোসেন সাগর (২২) ও মো. আক্তার হোসেনকে (২৫) গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, এএসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মো. শহিদ সরকারকে গ্রেপ্তার করা হয়। এএসআই মো. নুর-আল-আহসানের অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. সাইফুল ইসলাম (৩৬) গ্রেপ্তার হন।
এ ছাড়া এসআই রূপম কুমার সরকার, এসআই মো. রফিকুল ইসলাম, এসআই মোহাম্মদ জালাল উদ্দিন, এএসআই মো. সাইফুল আলম সিদ্দিকী ও এএসআই লিংকন কুমার নাথের নেতৃত্বে পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে ১১ জনকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে সামারি ট্রায়ালের ব্যবস্থা করে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন—সুমন মিয়া (৫০), মো. আলমগীর (৩০), মো. হাসান (২৮), মো. আনোয়ার খান (২৯), মো. মালু মিয়া (২৫), মো. মোরশেদ (২৩), মো. জসিম (৩১), মো. আলীম (৪২), মো. রমজান (২৫), মেহেদী হাসান (১৯) ও মো. জসিম (৪৫)।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, পৃথক অভিযানে গ্রেপ্তার হওয়া ১৬ জনকেই আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে দাউদকান্দিতে ডেঙ্গু রোগী শনাক্তের হ...
দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর...
অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামনে এসেছে। জেলার ১৮ থানায়...
আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
মাহফুজ নান্টু, কুমিল্লাঅপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামন...
হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলার ডুবে কুমিল্লার হো...
মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়া...
নিজস্ব প্রতিনিধি, মনোহরগঞ্জকুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফা...
কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়...
আয়েশা আক্তারকুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে...