প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 26 Sep 2026, 8:52 PM
রিয়াদের দিকে হুথিদের ছোড়া ২টি ড্রোন ভূপাতিত: সৌদি জোট
এফএনএস বিদেশ :
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ড্রোন রাজধানী রিয়াদের দিকে যাওয়ার সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়েছে। গতকাল শনিবার জোটের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, ‘হুথি মিলিশিয়াদের ছোড়া দুটি ড্রোন রিয়াদ অভিমুখে যাওয়ার সময় শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।’ খবর বার্তা সংস্থা এএফপি’র। এদিকে, জোটের মুখপাত্র আরও জানান, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতের দিকে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করে ধ্বংস করেছে। শহরটিতে একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি রয়েছে। হুথিরা ইয়েমেনে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিসেবে পরিচিত। তারা এর আগে সৌদি আরবের বিভিন্ন স্থাপনা ও লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হুথি রাজনৈতিক ব্যুরোর সদস্য হেজাম আল-আসাদ গতকাল শনিবার এক বিবৃতিতে বলেন, এই অভিযানের শক্তি, ব্যাপ্তি ও প্রভাব সত্ত্বেও আমাদের বাহিনী এটিকে কেবল একটি ‘সীমিত পরিসরের মহড়া’ হিসেবে দেখছে। তিনি বলেন, এর মাধ্যমে আরও বড় ধরনের আঘাত হানার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে...
এফএনএস স্পোর্টস: ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে বড় ধরন...
বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর...
এফএনএস স্পোর্টস: আর্থিক সংকট মোকাবিলায় ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক ক্রিকেটারদের রিটেইনার ফি ২৫ শতাংশ...
অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন
এফএনএস স্পোর্টস: ইংল্যান্ডের নতুন সাদা বলের পরামর্শক হিসেবে কাজ শুরুর পর এবার টেস্ট দল নিয়েও কাজ করা...
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্ক...
এফএনএস স্পোর্টস: লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের পর আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব নি...
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস
এফএনএস বিদেশ : নতুন করে সিএনএন-এর প্রবেশাধিকার সীমিত করার পদক্ষেপ হিসেবে গতকাল শনিবার নির্ধারিত সফরে...
বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা
এফএনএস বিদেশ : টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ৫০টি...