প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 27 Sep 2026, 9:12 AM
ব্রাহ্মণপাড়ায় জমি দখলচেষ্টার অভিযোগ, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন
মোঃ আবদুল আলীম খান
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ক্রয়কৃত সম্পত্তি জবরদখলের পাঁয়তারা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের নাইঘর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ভুক্তভোগী আল-আমিন। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আল-আমিন বলেন, তিনি পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন এবং মাঝে মাঝে গ্রামের বাড়িতে এসে জমিজমা দেখভাল করেন। এ সুযোগে নাইঘর গ্রামের মো. মুনাফ, মো. রুবেল ও আবু হানিফসহ সংঘবদ্ধ একটি চক্র আমার ক্রয়কৃত ২৯ শতক জমি (দলিল নং-১৮০/২৫, খতিয়ান নং-২৫, ১৫৪৬, দাগ নং-১৫৬৩) জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছে।
তিনি অভিযোগ করেন, গত ২৮ আগস্ট সকালে নাইঘর গ্রামের শ্রমিকদের নিয়ে জমিতে আগাছা পরিষ্কার করতে গেলে বিবাদীরা অবৈধভাবে জমিতে প্রবেশ করে কাজ বন্ধ করে দেয়। এ সময় শ্রমিকদের গালিগালাজ ও মারধরের হুমকি দিলে তারা ভয়ে চলে যায়। পরবর্তীতে তিনি ঢাকা থেকে এসে ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষ তাকেও জমি জবরদখলের হুমকি দেয় এবং জমিতে নামলে প্রাণনাশের হুমকি প্রদর্শন করে।
ভুক্তভোগী আল-আমিন আরও জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টি জানিয়েও কোনো সুরাহা না পাওয়ায় তিনি ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ও তাঁর পরিবারের নিরাপত্তার দাবি জানান এবং দখলবাজ চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ
আয়েশা আক্তারডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ বা মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বং...
কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিম...
কুমিল্লা জেলা সংবাদদাতাজনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী কুমিল্লায় জেলা পর্যায়ের ব...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি:নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন প...
বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ব্রাহ...
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচ...
ফারুক আজমজাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের যাচাই বাছাইয়ে কুম...
বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২
২৬/০৮/২০২৬ তারিখে বাঙ্গরা বাজার থানা এলাকায় পুলিশের অভিযানে কোরবানপুর সাকিনের কুখ্যাত মাদক ব্যবসায়...