প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 27 Sep 2026, 9:19 AM
বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল ও মহিলা দল । বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নের্তৃবর্গ ও সকালে উপজেলার দলীয় কার্যালয় থেকে একটি বিউটি আক্তারের নের্তৃত্বে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা ও পৌর মহিলা দল। মিছিল দুটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
এতে বক্তব্য রাখেন,বান্ছারামপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব লিটন সরকার, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক ইব্রাহিম সরকার, সদস্য সচিব আতাউর, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রুমান আহমেদ,যুগ্ম আহবায়ক শাহ আজিজ শাওন, কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক শাহাদাত, সদস্য সচিব রুবেল , কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব সিফাত, উপজেলা ছাত্রদল নেতা আশিকুর রহমান অন্ত,নাকিব,শুভ,দূর্যয়,মেহেদী, ইমন,সবুজ প্রমূখ।
কর্মসূচিতে বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নে সরকারের ভালো উদ্যোগগুলোকে দেখে একটি গোষ্ঠী দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে। তারা সরকারের বিরুদ্ধে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। অপরদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশের উন্নয়নকে বাধাদানকারী গোষ্ঠীদের জনগণ ও রাজনৈতিক দল মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...