প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 27 Sep 2026, 9:24 AM
কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ
আয়েশা আক্তার
ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ বা মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মশার প্রজননস্থল ধ্বংস করা এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করা। এ কাজে সরকারি দপ্তরের পাশাপাশি সাধারণ মানুষকেও সম্পৃক্ত করতে হবে। যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা নগরীর পানি ভবনের সামনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে আয়োজিত সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
কোদাল হাতে নিজেই ময়লা পরিষ্কারের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক মিজ রোজী আকতার, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা।
উদ্বোধন শেষে পানি ভবনের সামনে থেকে একটি সচেতনতামূলক র্যালিটি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়ন নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক মিজ রোজী আকতার।
সভায় সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, ডেঙ্গু প্রতিরোধ কোনো একক দপ্তরের কাজ নয়। জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে নাগরিকদেরও সচেতন হতে হবে।তিনি আরও বলেন, সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা ও পারস্পরিক সমন্বয় জরুরি। প্রকল্প বাস্তবায়নে কোথাও কোনো সমস্যা থাকলে তা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে।
মতবিনিময় সভায় কুমিল্লার ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয়। মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস, জলাবদ্ধতা নিরসন, আবর্জনা অপসারণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদ্বাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম), অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলার ১৭ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), জেলা পরিষদ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ডেঙ্গুর মৌসুমে শুধু অভিযান পরিচালনা করলেই হবে না; বছরজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম সচল রাখতে হবে। বিশেষ করে নির্মাণাধীন ভবন, পরিত্যক্ত জায়গা, ছাদ, ড্রেন, ডোবা ও জমে থাকা পানির উৎসগুলো নিয়মিত নজরদারির আওতায় আনতে হবে।
মতবিনিময় সভা থেকে ডেঙ্গু প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে আরও কার্যকর সমন্বয়ের তাগিদ দেওয়া হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিম...
কুমিল্লা জেলা সংবাদদাতাজনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী কুমিল্লায় জেলা পর্যায়ের ব...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি:নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন প...
বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ব্রাহ...
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচ...
ফারুক আজমজাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের যাচাই বাছাইয়ে কুম...
বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২
২৬/০৮/২০২৬ তারিখে বাঙ্গরা বাজার থানা এলাকায় পুলিশের অভিযানে কোরবানপুর সাকিনের কুখ্যাত মাদক ব্যবসায়...
ব্রাহ্মণপাড়ায় প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪০ প্রাথমিক বিদ্যালয়
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দির্ঘদিন ধরে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪০টি সরকারি প...