প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Sep 2026, 8:27 AM
মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি
মো.জাকির হোসেন
কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর এলাকায় বাড়ির সীমানা ও নির্মাণ কাজকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে একটি পরিবারের ওপর সন্নাসী হামলা চালানোর অভিযোগ উঠেছে। এ সময় ধারালো দা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে ৩ জনকে আহত এবং হত্যার চেষ্টা ও এক নারীকে শ্লীলতা হানির অভিযোগ করা হয়েছে।ঘটনাটি ঘটেছে গত ২৩ সেপ্টেম্বর। স্থানীয়রা আহতদের উদ্বার বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ২৪ সেপ্টেম্বর আহত সাব্বির হাসিম কে উন্নত চিকিৎসার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর (পূর্ব পাড়া) গ্রামের মৃত সাজ্জাত আলীর প্রবাসী ছেলে মাহিউদ্দিন হাসিম (৪২) বুড়িচং থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে আসামী করেছেন মো. অলি (২৬), মো. আলী মিয়া (৩৪), মো. পরান (২৮), সর্বপিতা -আব্দুল মালেকের ছেলে জিলানী (৩৬) ও অনিক (১৭)-এর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বাড়ির সীমানা নিয়ে একই বাড়ীর মো. অলি , মো. আলী মিয়া, মো. পরান সাথে প্রবাসী মাহিউদ্দিন হাসিমের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে এর আগেও মারধরের ঘটনা ঘটে। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি নিয়ে আপস-মীমাংসা হলেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগকারীর জানান।
প্রবাসী মহিউদ্দিন হাসিম জানান গত ২৩ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে মো. অলি , মো. আলী মিয়া, মো. পরান তারা দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক মহিউদ্দিন হাসিমের
বসতঘরের উত্তর পাশের জানালা বন্ধ করে সেখানে ঘর নির্মাণের চেষ্টা করেন। এতে মহিউদ্দিন হাসিম বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ধারালো দা, লোহার রড ও লাঠি নিয়ে তার বসতবাড়িতে অনধিকার প্রবেশ করেন। পরে অকথ্য ভাষায় গালাগালসহ পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়।
মহিউদ্দিন হাসিম আরও জানান এ সময় এক নম্বর অভিযুক্ত তার হাতে থাকা ধারালো দা দিয়ে কোপিয়ে পিটিয়ে মারাত্মক ভাবে জখম ও আহত করে সাব্বির হাসিম, মহিউদ্দিন ও তার স্ত্রী রুমা আক্তার। স্থানীয় তাদের উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে সাব্বির হাসিমের
মাথার মাঝখানে গুরুতর কাটা ও রক্তাক্ত জখম হয়। অপর অভিযুক্তরা তাদেরকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করেন।তার স্ত্রী রুমা আক্তার কে মারধর সহ শ্লীলতাহানির চেষ্টা করে।অভিযোগকারী মাহিউদ্দিন হাসিম ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুড়িচং থানার পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।
প্রবাসী মহিউদ্দিন হাসিম অভিযোগ করে বলেন বুড়িচং থানায় মামলা দায়ের করার পর থেকে আসামীরা মামলা প্রত্যাহার করার দাবী প্রাননাশের হুমকি ধমকী ভয়ভীতি প্রদর্শন করে আসছে।এদিকে দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া বলেন মামলায় অভিযুক্ত আসামীদের কে ধরতে পুলিশী অভিযান অব্যবহৃত রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...