প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Sep 2026, 8:24 AM
বাইউস্টে নবনিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ইনডাকশন সেশন অনুষ্ঠিত
২৮ সেপ্টেম্বর ২০২৬, কুমিল্লাঃ
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর ২০২৬ নবনিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের জন্য দুই দিনব্যাপী ইনডাকশন সেশনের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ কর্ণেল মোহাম্মদ ইফতেখারুল হক, পিএসসি (অবঃ); রেজিস্ট্রার লে. কর্ণেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অবঃ); পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ, পিএসসি, আর্টিলারি (অবঃ); আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ তহিদুর রহমান; অতিরিক্ত পরিচালকগণ জনাব সালমা পারভিন সুমা ও ড. মোহাম্মদ মাহমুদুর রহমান; ও নবনিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাগণ। দুই দিনব্যাপী এ ইনডাকশন সেশনের উদ্দেশ্য ছিল নবনিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের বিশ্ববিদ্যালয়ের ভিশন, মিশন, নীতিমালা, প্রশাসনিক কাঠামো, একাডেমিক কার্যক্রম, গবেষণা, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, শৃঙ্খলা, পেশাগত নৈতিকতা এবং কর্মপরিবেশ সম্পর্কে সম্যক ধারণা প্রদান করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও সেবাসমূহের সঙ্গে পরিচিত করা এবং তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে কার্যকর দিকনির্দেশনা প্রদান করা। প্রধান অতিথি তার বক্তব্যে নবনিযুক্ত শিক্ষক ও কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রগতির গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে তাদের জ্ঞান, দক্ষতা ও ইতিবাচক মনোভাবের মাধ্যমে শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং একটি উৎকর্ষমুখী একাডেমিক পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অংশগ্রহণকারীরা এ কর্মসূচিকে তাদের পেশাগত জীবনের জন্য অত্যন্ত ফলপ্রসূ ও সহায়ক হবে বলে মনে করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জ...
নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
আয়েশা আক্তারকুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে কুমিল্লা সিটি কর্পোরেশন...
বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুল...
বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই...
ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
সজিব মাহমুদঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রবেশপত্র। তবে সেই প্রবেশপত্র নিত...
বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র্যালি ও আলোচনা সভা
কুমিল্লা প্রতিনিধি:‘Stronger Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল...
পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
সাইফুল ইসলাম, নাঙ্গলকোটকুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় উপজেলা এল জি ই ডি ও ঠিকাদারদের অবহেলায় ডাকাত...