প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Sep 2026, 8:53 AM
কুমিল্লা সদর দক্ষিণে রাতের আঁধারে কৃষিজমির মাটি কাটা, জব্দ এক্সকাভেটর-ড্রামট্রাক
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
রাতের আঁধারে কৃষিজমির উর্বর মাটি কেটে নেওয়ার অভিযোগে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের পাগলী খাল এলাকায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটর ও একটি ড্রামট্রাক জব্দ করা হয়েছে। (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আখতার নিলয়, সদর দক্ষিণ মডেল থানা পুলিশের একটি দল এবং আনসার সদস্যরা অংশ নেন। প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় কৃষিজমি থেকে মাটি কাটার অভিযোগ রয়েছে। বিশেষ করে রাতের বেলায় একশ্রেণির মাটি ব্যবসায়ী এক্সকাভেটর দিয়ে জমিতে গভীর গর্ত করে মাটি তুলে নিচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের। এতে একদিকে ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি নষ্ট হচ্ছে, অন্যদিকে তৈরি হচ্ছে গভীর গর্ত। ফলে জমির স্বাভাবিক কাঠামো ও চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কৃষিজমির টপসয়েল কেটে নেওয়ার ফলে দীর্ঘমেয়াদে জমির উর্বরতা কমে যেতে পারে। কোথাও কোথাও গভীর করে মাটি কাটার কারণে পাশের জমি ভেঙে পড়ার ঝুঁকিও তৈরি হচ্ছে। একই সঙ্গে খাল, নদীর পাড় ও অন্যান্য স্থান থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের কারণে পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছে বলে তারা জানান।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় বলেন, অবৈধভাবে মাটি কাটার কারণে একদিকে উর্বর কৃষিজমি নষ্ট হচ্ছে, অন্যদিকে পার্শ্ববর্তী জমি ভাঙনের ঝুঁকিতে পড়ছে। গভীর করে মাটি কাটার ফলে কৃষিজমি জলাশয়ে পরিণত হওয়ার আশঙ্কাও রয়েছে। এতে কৃষি উৎপাদনের পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি আরও বলেন, কৃষিজমির ওপরের স্তরের মাটি বা টপসয়েল ফসল উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেটে নেওয়া হলে জমির উৎপাদনক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জ...
নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
আয়েশা আক্তারকুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে কুমিল্লা সিটি কর্পোরেশন...
বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুল...
বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই...
ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
সজিব মাহমুদঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রবেশপত্র। তবে সেই প্রবেশপত্র নিত...
বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র্যালি ও আলোচনা সভা
কুমিল্লা প্রতিনিধি:‘Stronger Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল...
পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
সাইফুল ইসলাম, নাঙ্গলকোটকুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় উপজেলা এল জি ই ডি ও ঠিকাদারদের অবহেলায় ডাকাত...