প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Oct 2026, 8:32 AM
চান্দিনায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ অটোরিকশা চালক আটক
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার চান্দিনায় পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থীর হাত-মুখ বেঁধে জোর পূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে আল-আমিন (৪০) নামে এক অটোরিকশা চালকের বিরুদ্ধে।
অটোরিকশা থেকে ডেকে নিয়ে ঘরের একটি কক্ষে ওই শিশুর হাত-পা ও মুখ বেঁধে জোর পূর্বক ধর্ষণ করার অভিযোগ করেন ভূক্তভোগী ওই শিশুটি। স্থানীয়রা অভিযুক্ত আল-আমিনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেয়।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর বাজার সংলগ্ন এলাকায়।
শিশু ধর্ষণের অভিযোগে আটক আল-আমিন পার্শ্ববর্তী দেবীদ্বার উপজেলার রাজামেহার গ্রামের বজলুর রহমান এর ছেলে। সে চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে।
স্থানীয় সূত্রে জানা যায়- মঙ্গলবার বিকেলে আল আমিন এর ভাড়া বাসার সামনে অটোরিকশায় বসে ছিলো শিশুটি। ওই সময় বাসায় কেউ না থাকায় কৌশলে শিশুটিকে আল আমিন তার ভাড়া বাসায় ডেকে নেয়। পরে একটি কক্ষে আটক করে হাত, পা ও মুখ বেঁধে ধর্ষণ করে। ধস্তাধ্বস্তির এক পর্যায়ে মুখের বাঁধটি খুলে শিশুটি চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্বার করে এবং আল আমিন কে আটক করে গণধোলাই দেয়। স্থানীয় লোকজন পুলিশের জরুরী সেবা ৯৯৯-এ ফোন করার পর চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত আল-আমিনকে আটক করে। এ ঘটনায় শিশুটির ভাই বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) নুরুজ্জামান জানান- ভূক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি’তে (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) পাঠানো হয়েছে। শিশুটির ভাইয়ের দায়ের করার অভিযোগ গ্রহণ করে বুধবার অভিযুক্ত আল-আমিনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...