প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Oct 2026, 8:12 AM
ব্রাহ্মণপাড়া আমির হোসেন জুবেদা ডিগ্রি কলেজে পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ঐতিহ্যবাহী শিদলাই আমির হোসেন জুবেদা ডিগ্রি কলেজের ২০২৬ সালে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কলেজ মিলনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি সাবিনা আফরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ক্যাপ্টেন জিয়াউল হাসান মাহমুদ।
কলেজের প্রভাষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবিনা আফরোজ বলেন, শিক্ষার গুণগত মান ধরে রাখতে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে এবং প্রতিষ্ঠানের নিয়ম-কানুন মেনে চলতে হবে। নিয়মিত পড়াশোনা ও শৃঙ্খলাবোধের মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। এ জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশে কলেজের শিক্ষক-শিক্ষিকা, ২০২৬ সালে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?
নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকার গাজী টায়ারস লিমিটেড কারখানায় আট বছর চাকরি করেছেন শেরপুরের মো. ইপ...
ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চলতি বছর নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে তিনটি বিমানবাহী রণতরী এবং উপকূল আক্রমণকারী দুটি উভচর সেনা...
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমু...
আয়েশা আক্তারপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউ...
কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হা...
মাহফুজ নান্টু কুমিল্লাপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে...
কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের প...
সাদিক মামুনফেনী জেলা সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পথে কুমিল্লা অতিক্রম ক...
মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির...
মাহফুজ নান্টু, কুমিল্লাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবহন মালিকদের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মন্ত...