...
শিরোনাম
গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে? ⁜ ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ⁜ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ ⁜ কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী ⁜ কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের পক্ষে সহস্রাধিক জনতার বর্ণাঢ্য অভিবাদন ⁜ মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির চৌধুরী ⁜ নিমসারে হাজারো নেতাকর্মীর ঢল ⁜ কুমিল্লা পদুয়ার বাজারে নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ⁜ বাঞ্ছারামপুরে জনপ্রতিনিধি না হয়েও নিজ অর্থায়নে আজমুল হুদার ছুটে চলা ⁜ অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ ⁜ কুবিতে একাডেমিক শৃঙ্খলা ফেরাতে ১৫ দিনের মধ্যে সব বিভাগের পরীক্ষা শুরু করার উদ্যোগ ⁜ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতিতে বুড়িচংয়ে ১,৭৭৮ কৃষক পেলেন প্রণোদনা ⁜ আবদুস সামাদ ফাউন্ডেশন বালুতুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরন ⁜ প্রধান মত্রীর সফর উপলক্ষে মোকাম ইউনিয়ন নেতৃবৃন্দের মত বিনিময় সভা ⁜ লালমাইয়ে ২০ বছরের চলাচলের রাস্তায় বাঁশের বেড়া; অবরুদ্ধ সেনা সদস্য পরিবার। ⁜ সন্ত্রাস বিরোধী আইনে চৌদ্দগ্রামে সাবেক মেয়র মিজানকে প্রধান আসামী মামলা ⁜ বাঙ্গরা স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার না পেয়ে ফিরছেন রোগী, ব্যাহত প্রায় ৫০ হাজার মানুষের চিকিৎসাসেবা ⁜ কুমিল্লায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ⁜ কুমিল্লায় শচীন দেব বর্মনের ১২৩তম জন্মবার্ষিকী পালিত ⁜ ব্রাহ্মণপাড়া আমির হোসেন জুবেদা ডিগ্রি কলেজে পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Oct 2026, 8:15 AM

...
বাঙ্গরা স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার না পেয়ে ফিরছেন রোগী, ব্যাহত প্রায় ৫০ হাজার মানুষের চিকিৎসাসেবা News Image
মুরাদনগর (কুমিল্লা)  প্রতিনিধি :

কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক না পেয়ে ফিরে যাচ্ছেন রোগীরা। দীর্ঘদিন ধরে চিকিৎসকের অনিয়মিত উপস্থিতির অভিযোগে ব্যাহত হচ্ছে স্থানীয় প্রায় ৫০ হাজার মানুষের চিকিৎসাসেবা। প্রত্যন্ত এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষের চিকিৎসার অন্যতম ভরসার এই স্বাস্থ্যকেন্দ্রে এসে চিকিৎসা না পেয়ে হতাশ হয়ে ফিরতে হচ্ছে অনেক রোগীকে।
স্বাস্থ্যকেন্দ্রের সেপ্টেম্বর মাসের হাজিরা খাতা পর্যালোচনা করে দেখা যায়, ১ ও ২ সেপ্টেম্বর চিকিৎসকের উপস্থিতির স্বাক্ষর রয়েছে। এরপর ২৭ সেপ্টেম্বর পর্যন্ত হাজিরা খাতায় তার কোনো স্বাক্ষর পাওয়া যায়নি।
স্থানীয় রোগীদের অভিযোগ, উপসহকারী মেডিক্যাল অফিসার এনামুল হক চৌধুরী নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকেন না। মাঝে মধ্যে স্বাস্থ্যকেন্দ্রে এলেও এক থেকে দুই ঘণ্টা অবস্থান করে চলে যান। ফলে নির্ধারিত সময়ে চিকিৎসা নিতে এসে অনেক রোগীকেই ফিরে যেতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের জুলাইয়ের মাঝামাঝি সময়ে দেবিদ্বার উপজেলার সুবিল উপস্বাস্হ কেন্দ্র  থেকে বাঙ্গরা উপস্বাস্থ্য কেন্দ্রে বদলি হয়ে আসেন উপসহকারী মেডিক্যাল অফিসার এনামুল হক চৌধুরী। এরপর থেকেই তার কর্মস্থলে অনিয়মিত থাকার অভিযোগ উঠেছে।
সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে  আড়াইটা কর্মস্থলে দায়িত্ব পালনের কথা থাকলেও স্থানীয়দের অভিযোগ, তিনি অনেক সময় সকাল ১০টা থেকে ১১টার দিকে স্বাস্থ্যকেন্দ্রে আসেন এবং দুপুর সাড়ে ১২টার পর আর কর্মস্থলে থাকেন না। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, স্বাস্থ্যকেন্দ্রের অফিস সহায়ক ওয়াসিমের কক্ষে কয়েকজন রোগী টোকেন হাতে নিয়ে চিকিৎসকের জন্য অপেক্ষা করছেন। ফার্মাসিস্ট না থাকায় উর্ধতনের নির্দেশে  তিনিই সেখানে ফার্মাসিস্টের দায়িত্ব পালন করছেন।  তখন ঘড়িতে বেলা সাড়ে ১১টা। তবে চিকিৎসকের ২ নম্বর কক্ষে তালা ঝুলতে দেখা যায়।
অপেক্ষমাণ রোগীদের কেউ এলার্জিজনিত সমস্যা, কেউ ঠান্ডা-জ্বর, আবার কেউ শরীরের ব্যথাসহ বিভিন্ন সমস্যা নিয়ে এসেছেন। চিকিৎসক না থাকায় অফিস সহায়ক রোগীদের সামলানোর চেষ্টা করছেন। তবে চিকিৎসা না পেয়ে কয়েকজন রোগীকে ফিরে যেতে দেখা যায়।
স্থানীয় একাধিক সূত্রের অভিযোগ, এনামুল হক চৌধুরী দেবিদ্বারের ‘দি ডক্টরস ল্যাব’ নামে একটি প্রতিষ্ঠানে রোগী দেখেন। তাদের দাবি, এ কারণে তিনি কর্মস্থলে অনুপস্থিত থেকে সেখানে চেম্বার করেন। 

বাঙ্গরা স্বাস্থ্যকেন্দ্রের পাশে ব্যবসা করেন মো. হারিস মিয়া (৫৮)। তিনি বলেন, “নতুন ডাক্তার আসার পর থেকেই তিনি অনিয়মিত। চিকিৎসা নিতে এসে অনেক সময় ডাক্তারকে পাওয়া যায় না। সাধারণ মানুষ দূর-দূরান্ত থেকে এসে চিকিৎসা না পেয়ে ফিরে যায়।”

বাঙ্গরা বাজারের সবজি ব্যবসায়ী আল-মামুন (৩৫) শারীরিক সমস্যায় চিকিৎসা নিতে স্বাস্থ্যকেন্দ্রে আসেন। চিকিৎসকের জন্য অপেক্ষা করতে থাকা মামুন বলেন, “আমরা গরিব মানুষ। অসুস্থ হলে বিনামূল্যে সরকারি চিকিৎসা নিতে হাসপাতালে আসি। কিন্তু এখানে এসেও দেখি ডাক্তার নেই। এই ডাক্তার সরকারের বেতন খান, কিন্তু হাসপাতালে আসেন না। প্রতিদিন রোগীরা এসে ফিরে যায়। এর জরুরি সমাধান চাই।”
আসাদ মিয়া (৩২) বলেন, “শনিবার চিকিৎসা নিতে এসে ফিরে গেছি। এর আগেও এসে ডাক্তার পাইনি।”
৬০ বছর বয়সী জুলেখা বেগম নাতনিকে নিয়ে চিকিৎসা নিতে এসেছিলেন। নিজেও অসুস্থ ছিলেন। কিন্তু চিকিৎসককে না পেয়ে তাকেও বিনা চিকিৎসায় ফিরে যেতে হয়। জুলেখা বেগম বলেন, “আমরা গরিব মানুষ। বড় কোনো হাসপাতালে গিয়ে ডাক্তার দেখাতে পারি না। এখানে এসেও ডাক্তার পাই না। এখন যাব কোথায়?”
যোগীরখিল গ্রাম থেকে শিশুদের জন্য  চিকিৎসা নিতে আসা মায়মনা (৩০) ও বিউটি আক্তার (২৮)  একই অভিযোগ করেন। তারা জানান, চিকিৎসকের দেখা না পেয়ে ফার্মাসিস্টের কক্ষ থেকে কিছু ওষুধ নিয়েছেন। ডাক্তার  না থাকায় তারা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন।

হাজিরা খাতায় টানা ২৫ দিন স্বাক্ষর না থাকার বিষয়ে উপসহকারী মেডিক্যাল অফিসার এনামুল হক চৌধুরী মুঠোফোনে বলেন, “ভুলবশত টানা ২৫ দিন হাজিরা খাতায় স্বাক্ষর করা হয়নি। বিষয়টি এখন খারাপ লাগছে। তবে রোগীর রেজিস্টার নিয়মিত সংরক্ষণ করা হয়েছে।”
তিনি আরও বলেন, বৃহস্পতিবার স্বাস্থ্যকেন্দ্রে গেলে আগে ১২টার দিকে চলে যান এবং শনিবার অফিস করেন।
২৬ সেপ্টেম্বর শনিবারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেদিন ছুটি না নিয়ে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়েছিলেন।
প্রায়ই তাকে কর্মস্থলে পাওয়া যায় না—রোগীদের এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে এনামুল হক চৌধুরী বলেন, “টুকটাক এমন অভিযোগ থাকবে। কারণ সবাই একদিনে আসে না।”

এ বিষয়ে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: শফিকুল ইসলাম বলেন, “বাঙ্গরায় চিকিৎসক  অনিয়মিত থাকার বিষয়টি জানতে পেরেছি। এছাড়াও ওনার ডক্টরস নামে একটা চেম্বার রয়েছে বলে খবর পেয়েছি।
বিষয়টি আরো খোঁজ খবর নিবো। তিনি যেন নিয়মিত অফিস করেন তাকে বলে দেওয়া হবে ।”


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?
গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?

নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকার গাজী টায়ারস লিমিটেড কারখানায় আট বছর চাকরি করেছেন শেরপুরের মো. ইপ...

ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

চলতি বছর নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে তিনটি বিমানবাহী রণতরী এবং উপকূল আক্রমণকারী দুটি উভচর সেনা...

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমু...

আয়েশা আক্তারপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউ...

কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী
কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হা...

মাহফুজ নান্টু কুমিল্লাপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে...

কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের পক্ষে সহস্রাধিক জনতার বর্ণাঢ্য অভিবাদন
কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের প...

সাদিক মামুনফেনী জেলা সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পথে কুমিল্লা অতিক্রম ক...

মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির চৌধুরী
মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির...

মাহফুজ নান্টু, কুমিল্লাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবহন মালিকদের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মন্ত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?
➤ ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
➤ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ
➤ কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী
➤ কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের পক্ষে সহস্রাধিক জনতার বর্ণাঢ্য অভিবাদন
➤ মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির চৌধুরী
➤ নিমসারে হাজারো নেতাকর্মীর ঢল
➤ কুমিল্লা পদুয়ার বাজারে নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান
➤ বাঞ্ছারামপুরে জনপ্রতিনিধি না হয়েও নিজ অর্থায়নে আজমুল হুদার ছুটে চলা
➤ অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ
➤ কুবিতে একাডেমিক শৃঙ্খলা ফেরাতে ১৫ দিনের মধ্যে সব বিভাগের পরীক্ষা শুরু করার উদ্যোগ
➤ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতিতে বুড়িচংয়ে ১,৭৭৮ কৃষক পেলেন প্রণোদনা
➤ আবদুস সামাদ ফাউন্ডেশন বালুতুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরন
➤ প্রধান মত্রীর সফর উপলক্ষে মোকাম ইউনিয়ন নেতৃবৃন্দের মত বিনিময় সভা
➤ লালমাইয়ে ২০ বছরের চলাচলের রাস্তায় বাঁশের বেড়া; অবরুদ্ধ সেনা সদস্য পরিবার।
➤ সন্ত্রাস বিরোধী আইনে চৌদ্দগ্রামে সাবেক মেয়র মিজানকে প্রধান আসামী মামলা
➤ বাঙ্গরা স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার না পেয়ে ফিরছেন রোগী, ব্যাহত প্রায় ৫০ হাজার মানুষের চিকিৎসাসেবা
➤ কুমিল্লায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
➤ কুমিল্লায় শচীন দেব বর্মনের ১২৩তম জন্মবার্ষিকী পালিত
➤ ব্রাহ্মণপাড়া আমির হোসেন জুবেদা ডিগ্রি কলেজে পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir