প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 2 Oct 2026, 8:34 PM
ফ্রান্সে প্রধান শিক্ষকের গায়ে পেট্রোল ঢেলে দিয়েছে বিক্ষোভকারীরা
এফএনএস বিদেশ:
ফ্রান্সে এক প্রধান শিক্ষকের গায়ে পেট্রোল ঢেলে দিয়েছে সহিংস বিক্ষোভকারীরা। এছাড়া তারা অন্তত দুটি স্কুলে আগুন ধরিয়ে দিয়েছে। কর্মীর অভাব ও জরাজীর্ণ ভবনের প্রতিবাদে ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের সহিংস বিক্ষোভের মধ্যেই গত বৃহস্পতি হামলাকারীরা এ কাণ্ড ঘটিয়েছে। পুলিশ জানিয়েছে, সকালে মার্সেইয়ের সাঁ-এক্সুপেরি হাই স্কুলে আগুন নেভাতে আসা একটি দমকলের গাড়িকে শত শত তরুণ ঘিরে ফেলে। হামলাকারীরা দমকলকর্মীদের গাড়িটি ফেলে পালাতে বাধ্য করে এবং এরপর সেটিতে আগুন ধরিয়ে দেয়। সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় ওই একই শহরের ভিক্টর হুগো হাই স্কুলে প্রধান শিক্ষক হামলার শিকার হয়ে আহত হয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। এছাড়া পশ্চিমাঞ্চলীয় শহর নঁতের একটি স্কুলেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দমকল কর্মীরা জানিয়েছেন। গত সপ্তাহে শুরু হওয়া বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি সরকারের জন্য এক স্পর্শকাতর মুহূর্তে রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। উল্লেখ্য, সরকার গত বৃহস্পতি তাদের ২০২৭ সালের বাজেটে ব্যয় সংকোচনের এমন কিছু পদক্ষেপ ঘোষণা করেছে যা অত্যন্ত অজনপ্রিয় হিসেবে বিবেচিত হচ্ছে। বিক্ষোভের জেরে সৃষ্ট পরিস্থিতি নিয়ে গত বৃহস্পতি বিকেলে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকর্নুর কার্যালয়ের কর্মকর্তারা। এসব বিক্ষোভে বহু মানুষ আহত হয়েছেন এবং শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের অধিকাংশই কিশোর-কিশোরী বলে কর্মকর্তারা জানিয়েছেন। প্যারিসের শহরতলি সাঁ-দেনিতে পুলিশের একটি সারির সামনে বিপুল সংখ্যক তরুণ-তরুণী সমবেত হয়েছিল। এক শিক্ষার্থী এমন একটি প্ল্যাকার্ড উঁচিয়ে ধরেছিল যাতে লেখা ছিল: “টিয়ার গ্যাস বা কাঁদানে গ্যাসের মুখে না পড়েই কি আমরা নিজেদের কথা তুলে ধরতে পারি না?” শিক্ষার্থীরা পুলিশের বিরুদ্ধে টিয়ার গ্যাসসহ কঠোর দমনমূলক পদক্ষেপ গ্রহণের অভিযোগ তুলেছে। সরকার কিছু বিক্ষোভের সময় ছড়িয়ে পড়া সহিংসতার সমালোচনা করলেও স্বীকার করেছে যে, হাই স্কুলগুলোর সমস্যাগুলো আমলে নেওয়া এবং সেগুলোর সমাধান করা প্রয়োজন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...