প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 2 Oct 2026, 8:36 PM
সৌদির মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান
এফএনএস বিদেশ:
সৌদি আরবের মদিনায় তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। হামলাটিকে ‘গুরুতর উসকানি’ হিসেবে উল্লেখ করে দেশটি বলেছে, মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। খবর আলজাজিরার। গতকাল শুক্র পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দুই পবিত্র মসজিদের পবিত্রতা এবং মুসল্লি ও হজযাত্রীদের নিরাপত্তা সব পরিস্থিতিতেই সম্মান করতে হবে।’ বিবৃতিতে এ ধরনের ‘বেপরোয়া কর্মকাণ্ড’ অবিলম্বে ও নিঃশর্তভাবে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। পাকিস্তানের মতে, এ ধরনের হামলা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করে। মদিনার তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলার জন্য সৌদি নেতৃত্বাধীন জোট হুতিদের দায়ী করেছে। জোটের দাবি, হামলায় একটি ট্রান্সফরমার অচল হলেও মদিনার সামগ্রিক বিদ্যুৎ সরবরাহব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়েনি। তবে হুতিরা হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। পাকিস্তান জানিয়েছে, সৌদি আরবের প্রতি তাদের ‘অটুট সংহতি’ রয়েছে। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইসলামাবাদ।
সূত্র: আল জাজিরা
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...