...
শিরোনাম
প্রকাশ পেলো ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং ⁜ লজ্জাজনক হারের পর নাইটক্লাব বিতর্কে জড়ালেন জাতীয় দলের দুই ফুটবলার ⁜ পাকিস্তানের সাথে জয় পেলো অনূর্ধ্ব-১৯ নারী দল ⁜ একাধিক নিয়মে পরিবর্তন আনলো আইসিসি ⁜ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে ৪ সদস্যের নতুন নভোচারী দল ⁜ সৌদির মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান ⁜ মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলাকারীর খবর নাকচ সৌদি আরবের ⁜ ফ্রান্সে প্রধান শিক্ষকের গায়ে পেট্রোল ঢেলে দিয়েছে বিক্ষোভকারীরা ⁜ এবার গবেষক হিসেবে যোগ দিলেন মিথিলা ⁜ ‘মহব্বত’ নিয়ে আসছেন শাকিব খান ⁜ গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে? ⁜ ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ⁜ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ ⁜ কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী ⁜ কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের পক্ষে সহস্রাধিক জনতার বর্ণাঢ্য অভিবাদন ⁜ মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির চৌধুরী ⁜ নিমসারে হাজারো নেতাকর্মীর ঢল ⁜ কুমিল্লা পদুয়ার বাজারে নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ⁜ বাঞ্ছারামপুরে জনপ্রতিনিধি না হয়েও নিজ অর্থায়নে আজমুল হুদার ছুটে চলা ⁜ অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 2 Oct 2026, 8:38 PM

...
একাধিক নিয়মে পরিবর্তন আনলো আইসিসি News Image

আন্তর্জাতিক ক্রিকেটের একাধিক নিয়মে পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সময় নষ্টের শাস্তি, টেস্টে গোলাপি বলের ব্যবহার, ওভারথ্রো এবং বলের আকার-ওজনসহ বিভিন্ন বিষয়ে নতুন প্লেয়িং কন্ডিশন চালু করেছে সংস্থাটি। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া আন্তর্জাতিক সিরিজগুলোতে নতুন নিয়ম কার্যকর হয়েছে। এর আগে শুরু হওয়া সিরিজে পুরোনো নিয়মই বহাল থাকবে। পুরুষ ও নারী ক্রিকেটের সব ফরম্যাটের জন্য সংশোধিত নিয়ম প্রকাশ করেছে আইসিসি।


সময় নষ্ট করলে ব্যাটারকে পেনাল্টি

নির্ধারিত সময়ে পরবর্তী বল মোকাবিলার জন্য প্রস্তুত না হলে ব্যাটারকে প্রথমবার সতর্ক করা হবে। দ্বিতীয়বার দেওয়া হবে চূড়ান্ত সতর্কতা। তৃতীয়বার থেকে প্রতিবার ফিল্ডিং দল পাবে পাঁচ রান। প্রয়োজনে আচরণবিধি অনুযায়ীও ব্যবস্থা নেওয়া যাবে।


দিনের টেস্টে গোলাপি বলের সুযোগ

খারাপ আলোর কারণে খেলা বন্ধ হওয়া কমাতে দিনের টেস্টে পরীক্ষামূলকভাবে গোলাপি বল ব্যবহারের সুযোগ দিয়েছে আইসিসি। তবে ম্যাচ শুরুর আগে দুই দলকে এ বিষয়ে একমত হতে হবে। সিদ্ধান্ত নেওয়ার পর পুরো ম্যাচে গোলাপি বলই ব্যবহার করতে হবে; মাঝপথে বল পরিবর্তন করা যাবে না।

শেষ ওভারে উইকেট পড়লেই দিনের খেলা শেষ নয়

দিনের শেষ ওভারে উইকেট পড়লেও ওভার অসম্পূর্ণ থাকলে বাকি বলগুলো একই দিনে করতে হবে, যদি আবহাওয়া ও মাঠের পরিস্থিতি অনুকূলে থাকে। এতে পরের দিনের খেলার সময় বাঁচানোর পাশাপাশি ফিল্ডিং দলও সুবিধা পাবে।

ওভারথ্রোর সংজ্ঞায় স্পষ্টতা

রান আটকানো বা রানআউট করার উদ্দেশ্যে বল স্টাম্পের দিকে ছুড়ে মারার চেষ্টা হলে সেটি ওভারথ্রো হিসেবে বিবেচিত হবে। তবে বল থামাতে গিয়ে বা অন্য ফিল্ডারের কাছে পাঠানোর সময় মিসফিল্ড হলে তা ওভারথ্রো হিসেবে গণ্য হবে না।

বল হাতে নেওয়ার ক্ষেত্রেও নতুন ব্যাখ্যা

রানআউট বা স্টাম্পিংয়ের সময় বলের ওপর ফিল্ডারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকতে হবে। স্টাম্প ভাঙার মুহূর্তে শুধু হাতে বলের স্পর্শ থাকলেই চলবে না। বল কখন স্থির হয়েছে, তা নির্ধারণেও আম্পায়ারকে আরও স্বাধীনতা দেওয়া হয়েছে। বল স্থির হওয়ার জন্য সেটি বোলার বা উইকেটকিপারের হাতেই থাকতে হবে, এমন বাধ্যবাধকতা নেই।

নারী ও জুনিয়র ক্রিকেটে বলের আকার-ওজনে পৃথক মান

পুরুষ, নারী ও জুনিয়র ক্রিকেটের জন্য বলের আকার ও ওজনের পৃথক মানদণ্ড নির্ধারণ করেছে আইসিসি। আগে নারী ও জুনিয়র ক্রিকেটে একই ধরনের বল ব্যবহারের প্রচলন ছিল।

ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও পরিবর্তন

টি-টোয়েন্টিতে ইনিংসের মাঝের ১৫ মিনিটের বিরতি সময় নষ্ট হলে কমিয়ে সর্বনিম্ন ১০ মিনিট করা যাবে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ড্রিংকস ব্রেকের সময় প্রধান কোচ বা তাঁর মনোনীত প্রতিনিধি মাঠে প্রবেশ করতে পারবেন। এ ছাড়া ওয়াইড বলের নিয়মও স্থায়ীভাবে প্লেয়িং কন্ডিশনে যুক্ত হয়েছে। ডেলিভারির আগে বা সময় ব্যাটার অবস্থান পরিবর্তন করলে ওয়াইড নির্ধারণে বল ছাড়ার মুহূর্তে তাঁর পায়ের অবস্থান বিবেচনা করা হবে। পরে অফ সাইডের দিকে সরে গেলে তা আর হিসাবে আসবে না।




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

প্রকাশ পেলো ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং
প্রকাশ পেলো ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে বসছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আসর। টুর্নামেন্টের ঠিক এক বছর...

লজ্জাজনক হারের পর নাইটক্লাব বিতর্কে জড়ালেন জাতীয় দলের দুই ফুটবলার
লজ্জাজনক হারের পর নাইটক্লাব বিতর্কে জড়ালেন জাতীয় দলের দুই ফু...

ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হারের পর বাংলাদেশ জাতীয় দলের দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়রকে...

পাকিস্তানের সাথে জয় পেলো অনূর্ধ্ব-১৯ নারী দল
পাকিস্তানের সাথে জয় পেলো অনূর্ধ্ব-১৯ নারী দল

ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতেই জয়োল্লাস করল বাংলাদেশের মেয়েরা। সিরি...

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে ৪ সদস্যের নতুন নভোচারী দল
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে ৪ সদস্যের নতুন নভোচারী দ...

এফএনএস বিদেশ: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছে চার সদস্যের একটি নতুন দল। গত বৃহস্পতি তার...

সৌদির মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান
সৌদির মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার নিন্দা জানিয়েছে...

এফএনএস বিদেশ: সৌদি আরবের মদিনায় তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে প...

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলাকারীর খবর নাকচ সৌদি আরবের
মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলাকারীর খবর নাকচ সৌদি আর...

এফএনএস বিদেশ: সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলাকারী আটক হওয়ার খবর নাকচ করেছে দেশটির...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ প্রকাশ পেলো ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং
➤ লজ্জাজনক হারের পর নাইটক্লাব বিতর্কে জড়ালেন জাতীয় দলের দুই ফুটবলার
➤ পাকিস্তানের সাথে জয় পেলো অনূর্ধ্ব-১৯ নারী দল
➤ একাধিক নিয়মে পরিবর্তন আনলো আইসিসি
➤ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে ৪ সদস্যের নতুন নভোচারী দল
➤ সৌদির মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান
➤ মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলাকারীর খবর নাকচ সৌদি আরবের
➤ ফ্রান্সে প্রধান শিক্ষকের গায়ে পেট্রোল ঢেলে দিয়েছে বিক্ষোভকারীরা
➤ এবার গবেষক হিসেবে যোগ দিলেন মিথিলা
➤ ‘মহব্বত’ নিয়ে আসছেন শাকিব খান
➤ গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?
➤ ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
➤ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ
➤ কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী
➤ কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের পক্ষে সহস্রাধিক জনতার বর্ণাঢ্য অভিবাদন
➤ মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির চৌধুরী
➤ নিমসারে হাজারো নেতাকর্মীর ঢল
➤ কুমিল্লা পদুয়ার বাজারে নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান
➤ বাঞ্ছারামপুরে জনপ্রতিনিধি না হয়েও নিজ অর্থায়নে আজমুল হুদার ছুটে চলা
➤ অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir