প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Oct 2026, 9:49 AM
ব্রাহ্মণপাড়ায় কৃষক গ্রুপের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কৃষকদের নিয়ে কৃষক গ্রুপের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ‘কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ’ প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।
শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্যোগে উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কৃষক-কৃষাণীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সম্প্রসারণ-১) মোহাম্মদ এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা মো. ইমরান আহম্মেদ।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মতিন। সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোখলেছুর রহমান।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ এনামুল হক বলেন, কৃষিতে আধুনিক ও টেকসই প্রযুক্তির ব্যবহার বাড়াতে কৃষকদের প্রযুক্তিনির্ভর জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি উৎপাদন খরচ কমানো ও নিরাপদ কৃষিপণ্য উৎপাদনে প্রযুক্তির কার্যকর ব্যবহার গুরুত্বপূর্ণ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম বলেন, কৃষক দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। কৃষকদের জীবনমান উন্নয়ন ও কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। কৃষকদের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোরশেদ আলমসহ স্থানীয় কৃষক-কৃষাণী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল...
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় এক ইউনিয়ন পরিষদ মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দ...
কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর মিশনারি স্কুলের সামনে ২০২২ সালে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের আধিপত্য বি...
লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরি...
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাইয়ে বুনিয়াল ইসলাম মহিলা মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে ধর...
লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজারে বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী সমর্থিত কার্যাল...
বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর আলোকিত মানুষ গড়তে বই পড়ার বিকল্প নেই। এ অভ্যাস যদি স্কুল থেকেই গড়া...
অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে...
প্রেসবিজ্ঞপ্তি:বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্...