...
শিরোনাম
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত ⁜ রোনালদোর সমর্থনে ছেয়ে গেছে লিসবন ⁜ গেইলের ১৩ বছরের রেকর্ড ভাঙলেন প্রিটোরিয়াস ⁜ দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন কোচ সালাউদ্দিন ⁜ কোনো পদক ছাড়াই দেশে ফিরছে টাইগাররা ⁜ ইয়েমেনে ৪ কার্গো বিমানবোঝাই অস্ত্র পাঠাল পাকিস্তান ⁜ রাশিয়ার ২০২৭ বাজেটে সামরিক খাতে বরাদ্দ বাড়বে, কমবে শিক্ষায় ⁜ জ্বালানি সংকট নিরসনে ১০ কোটি ব্যারেল তেল ছাড়তে সম্মত জি৭ ⁜ চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল নেতা ⁜ কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার ⁜ লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরিচালক আটক, কারাগারে প্রেরণ ⁜ লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর ⁜ বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ⁜ অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে হবে- মিয়া গোলাম পরওয়ার ⁜ পাঁচ উপজেলাবাসীর চলাচলে বিষফোঁড়া গৌরীপুর-হোমনা সড়কের ৯ কি.মি. ⁜ মা ইলিশ ধরলে ছয় মাসের কারাদন্ড, জেলে কার্ড বাতিল, চাঁদপুরের জেলা প্রশাসক ⁜ কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান এমপি জসিমের ⁜ ব্রাহ্মণপাড়ায় কৃষক গ্রুপের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ⁜ মেয়ে তো নয় যেন আগুনের গোলা ' বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল হক চৌধুরী। ⁜ কুমিল্লা সদরের দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা,আহত-৩:থানায় মামলা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 3 Oct 2026, 9:03 PM

...
ইয়েমেনে ৪ কার্গো বিমানবোঝাই অস্ত্র পাঠাল পাকিস্তান News Image

এফএনএস বিদেশ :

সৌদি আরব-সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পাশে দাঁড়াতে পাকিস্তান চারটি কার্গো বিমানে করে অস্ত্র পাঠিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সেপ্টেম্বরে পাঠানো এসব চালানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, হালকা কামান, ড্রোন এবং ড্রোন প্রতিরোধী সরঞ্জাম ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইয়েমেনে সৌদি সামরিক বাহিনীর সঙ্গে পাকিস্তানি সামরিক উপদেষ্টারাও কাজ করছেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে একাধিক পশ্চিমা ও আরব কর্মকর্তার বরাত দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, হুথিদের মোকাবিলায় ইয়েমেনে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। হুথিদের হামলার কারণে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পুরো নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যাওয়ার পরিস্থিতি তৈরি হওয়ায় রিয়াদ এই প্রস্তুতি নিচ্ছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।


তাইজ ঘিরে বাড়ছে সংঘাত

সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনের তাইজ শহরের আশপাশে তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার হুথিরা একটি সেতু ধ্বংস করে দেয়। সেতুটি তাইজের কাছাকাছি সরকারি নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোর সঙ্গে এডেনের যোগাযোগের অন্যতম সংযোগপথ ছিল। এর পাশাপাশি হুথিদের বিরুদ্ধে সৌদি আরবের বিমান হামলাও বেড়েছে। হুথিরা দাবি করেছে, এক দিনে সৌদি বাহিনী ৯৪টি হামলা চালিয়েছে। তবে রিয়াদ জানিয়েছে, সানা, সাদা ও তাইজে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।


সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা সহযোগিতায় নতুন পরীক্ষা

ইয়েমেন সংঘাতে পাকিস্তান ও তুরস্কের সৌদি সমর্থনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। আগস্টে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর ইয়েমেন পরিস্থিতিকে ওই সহযোগিতার প্রাথমিক পরীক্ষাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে সৌদি আরবের সঙ্গে সম্পর্কের পাশাপাশি পাকিস্তানকে নিজস্ব নিরাপত্তা স্বার্থও বিবেচনায় নিতে হচ্ছে। বিশেষ করে ইরানের সঙ্গে পাকিস্তানের সীমান্ত এবং ইয়েমেনের হুথিদের প্রতি তেহরানের সমর্থনের বিষয়টি ইসলামাবাদের জন্য গুরুত্বপূর্ণ বলে প্রতিবেদনে বলা হয়েছে।


আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সৌদির উদ্যোগ

হুথিদের মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করার চেষ্টা করছে সৌদি আরব। এ উদ্যোগের অংশ হিসেবে ইয়েমেন ইস্যুতে মতপার্থক্য থাকা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও সম্পর্ক পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে রিয়াদ। ইয়েমেনের সংঘাতকে কেন্দ্র করে সৌদি আরবের সামরিক প্রস্তুতি, পাকিস্তানের অস্ত্র সহায়তা এবং আঞ্চলিক দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা—সব মিলিয়ে দেশটির সংঘাত নতুন করে উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। সূত্র: মিডল ইস্ট আই




ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...

​কুমিল্লা প্রতিনিধিরূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখভ...

রোনালদোর সমর্থনে ছেয়ে গেছে লিসবন
রোনালদোর সমর্থনে ছেয়ে গেছে লিসবন

কোচের সঙ্গে বিরোধের জের ধরে পর্তুগাল জাতীয় ফুটবল দলের ক্যাম্প ছেড়ে যান ক্রিশ্চিয়ানো রোনালদো। এ নিয়ে...

গেইলের ১৩ বছরের রেকর্ড ভাঙলেন প্রিটোরিয়াস
গেইলের ১৩ বছরের রেকর্ড ভাঙলেন প্রিটোরিয়াস

পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড ভেঙেছেন দক্ষিণ আফ্রিকার ২০ বছর বয়সী ব...

দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন কোচ সালাউদ্দিন
দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন কোচ সালাউদ্দিন

বৃষ্টিতে চীনের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায়...

কোনো পদক ছাড়াই দেশে ফিরছে টাইগাররা
কোনো পদক ছাড়াই দেশে ফিরছে টাইগাররা

অনেক আশা নিয়ে এসেছিলেন নাগোয়ার বাংলাদেশি প্রবাসীরা। লিটন-মুস্তাফিজরা সবাইকে হতাশ করেছেন। বেশ দুর্বল...

রাশিয়ার ২০২৭ বাজেটে সামরিক খাতে বরাদ্দ বাড়বে, কমবে শিক্ষায়
রাশিয়ার ২০২৭ বাজেটে সামরিক খাতে বরাদ্দ বাড়বে, কমবে শিক্ষায়

এফএনএস বিদেশ : ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের ব্যয় বাড়তে থাকায় রাশিয়া আগামী বছর প্রতিরক্ষা খাতে ব্যয়...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত
➤ রোনালদোর সমর্থনে ছেয়ে গেছে লিসবন
➤ গেইলের ১৩ বছরের রেকর্ড ভাঙলেন প্রিটোরিয়াস
➤ দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন কোচ সালাউদ্দিন
➤ কোনো পদক ছাড়াই দেশে ফিরছে টাইগাররা
➤ ইয়েমেনে ৪ কার্গো বিমানবোঝাই অস্ত্র পাঠাল পাকিস্তান
➤ রাশিয়ার ২০২৭ বাজেটে সামরিক খাতে বরাদ্দ বাড়বে, কমবে শিক্ষায়
➤ জ্বালানি সংকট নিরসনে ১০ কোটি ব্যারেল তেল ছাড়তে সম্মত জি৭
➤ চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল নেতা
➤ কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার
➤ লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরিচালক আটক, কারাগারে প্রেরণ
➤ লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর
➤ বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ
➤ অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে হবে- মিয়া গোলাম পরওয়ার
➤ পাঁচ উপজেলাবাসীর চলাচলে বিষফোঁড়া গৌরীপুর-হোমনা সড়কের ৯ কি.মি.
➤ মা ইলিশ ধরলে ছয় মাসের কারাদন্ড, জেলে কার্ড বাতিল, চাঁদপুরের জেলা প্রশাসক
➤ কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান এমপি জসিমের
➤ ব্রাহ্মণপাড়ায় কৃষক গ্রুপের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
➤ মেয়ে তো নয় যেন আগুনের গোলা ' বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল হক চৌধুরী।
➤ কুমিল্লা সদরের দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা,আহত-৩:থানায় মামলা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir