প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Oct 2026, 12:18 AM
চান্দিনা মাতৃভূমি ইংলিশ স্কুল বিতর্ক প্রতিযোগিতা
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় মাতৃভূমি ইংলিশ স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মাতৃভূমি স্কুল এন্ড কলেজের দুইটি পৃথক শাখার শিক্ষার্থীদের মধ্যে ‘অনলাইন এডুকেশন ইজ ব্যাটার দ্যান ট্রেডিশনাল এডুকেশন’ বিষয়ের উপর সম্পূর্ণ ইংরেজি ভাষায় বিতর্ক করেন ক্ষুদে বিতার্কিকরা।
শনিবার (৩ অক্টোবর) সকালে প্রতিষ্ঠানটির চান্দিনাস্থ প্রধান শাখার সম্মেলন কক্ষে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক শেষে পক্ষের দল মাতৃভূমি গার্লস স্কুল এন্ড কলেজ দল বিজয়ী হয়। মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজ দল রানার আপ হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এছাড়াও ৫ মাস ব্যাপী স্পোকেন ইংলিশ কোর্স সমাপনী পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারীদের পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট এবং ইংরেজি বিষয় ভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতায় পৃথক ২টি গ্রুপে ৬জনকে পুরস্কার প্রদান করা হয়।
মাতৃভূমি স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও মাতৃভূমি ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আখতার হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশবিদ এগ্রিকালচারাল ইম্পরটেন্ট পার্সন (এআইপি) অধ্যাপক মতিন সৈকত।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কুমিল্লা জেলা প্রধান স্কাউট কমিশনার ও মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতি কুমিল্লা জেলা সভাপতি মো. কামরুল কবির ভূইয়া, বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর চেয়ারম্যান এস.এম মিজানুর রহমান পাপ্পু, মাতৃভূমি ইংলিশ স্কুুলের পরিচালক মনিরুজ্জামান, অভিভাবক ফোরামের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, মাতৃভূমি স্কুল এন্ড কলেজ এর প্রিন্সিপাল আল-মামুন, প্রাথমিক শাখার প্রিন্সিপাল এম.এ মহিউদ্দিন, মাদ্রাসা শাখার প্রিন্সিপাল মাও. জাহাঙ্গীর আলম,
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাতৃভূমি ইংলিশ স্কুলের প্রিন্সিপাল মো. তাজুল, পরিচালক আব্দুল কাদের জিলানী ও ভাইস প্রিন্সিপাল মোতালেব হোসেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বুড়িচংয়ে আসামি গ্রেফতারে ক্ষিপ্ত হয়ে প্রবাসীর বাড়িতে ফের হাম...
কুমিল্লা উত্তর প্রতিনিধি। কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর পূর্বপাড়ায় পূ...
ব্রাহ্মণপাড়ায় ১৬ বোতল স্ক্যাফ সিরাপসহ এক নারী মাদক কারবারি গ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে মোসা. তানজিনা বেগম(৪০) নামের এক নারী মাদক...
বাউবি’র এইচএসসি ১ম বর্ষের ওরিয়েন্টশন ক্লাশ ও দ্বিতীয় বর্ষের...
নিজস্ব প্রতিবেদক: বাউবি’র এইচএসসি ১ম বর্ষের ওরিয়েন্টশন ক্লাশ ও দ্বিতীয় বর্ষের টিউটরিয়াল ক্লাশের...
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা শাখার মাসিক...
নিজস্ব প্রতিবেদকসাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের কুমিল্লা জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত...
মিথলমা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে ক্রীড়া-সাংস্কৃতিক ও ব...
মো. জাকির হোসেন।।কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের মিথলমা উত্তর ও পশ্চিমপাড়ায় অবস্থিত অক্সফোর্...
হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠ...
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কুমিল্লার আওতাধীন পঞ্চম জেলা পানি সরবরাহ প্রকল্প ও কুমিল্লা...