প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Oct 2026, 10:23 AM
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের পর মুদি দোকানী কারাগারে
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত কামরুজ্জামান সোহেলকে (৪৫) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর শনিবার (৩ অক্টোবর) দুপুরে তাঁকে কুমিল্লা আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার (২ অক্টোবর) সকালে চান্দিনা পৌরসভার ৪ নং ওয়ার্ডের ইন্দ্রারচর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তকে আটক করে থানা-পুলিশের হাতে সোপর্দ করেন। আটক সোহেল ইন্দ্রারচর এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে এবং পেশায় স্থানীয় এক মুদি দোকানদার। ভুক্তভোগী শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশাচালকের সাড়ে চার বছরের শিশু কন্যা সকালে সোহেলের দোকানে যায়। অভিযোগ ওঠে, শিশুটিকে আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে দোকানের ভেতরে নিয়ে অসৎ উদ্দেশ্যে শারীরিক নিগ্রহ ও নির্যাতন করা হয়। শিশুটি বাড়ি ফিরে কান্না শুরু করলে পরিবার বিষয়টি জানতে পারে। পরবর্তীতে সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগের পর চান্দিনা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সোহেলকে আটক করে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত ব্যক্তি ইতিপূর্বেও এলাকার একাধিক শিশুর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড ও অসদাচরণ করেছেন। তাঁরা এ ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ন্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, শিশু নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...
নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...
ব্রাহ্মণপাড়ায় পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল দুই শিশুর
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরে গোসল করতে নেমে...