প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Oct 2026, 8:24 AM
মুরাদনগরে নির্মাণাধীন ভবনে নিম্নমানের ইট ব্যবহার, তাৎক্ষণিক অপসারণের নির্দেশ প্রকৌশলীর
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ভূমি অফিসের নতুন ভবনের নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের ইট ব্যবহার করায় তা অপসারণের নির্দেশ দিয়েছেন মুরাদনগর উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ।
রবিবার (৪ অক্টোবর) সরেজমিন পরিদর্শনের সময় ভবনে নিম্নমানের ও ত্রুটিপূর্ণ ইট ব্যবহারের বিষয়টি প্রকৌশলীর নজরে আসলে তাৎক্ষণিকভাবে তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের মান বজায় রাখার কড়া নির্দেশ দেন এবং ভবনে ব্যবহৃত নিম্নমানের ইটগুলো দ্রুত অপসারণ করতে বলেন।
জানা যায়, ৯৯ লাখ ৯৪ হাজার টাকা ব্যায়ে দারোরা ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে। নির্মাণকাজ পরিদর্শনের সময় ভবনে ব্যবহৃত কিছু ইট ত্রুটিপূর্ণ ও মানসম্মত না হওয়ায় উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ তাৎক্ষণিকভাবে ত্রুটিপূর্ণ ইটগুলো দ্রুত অপসারণের নির্দেশ দেন। একই সঙ্গে ভবন নির্মাণে নির্ধারিত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করেন।
উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ বলেন, ভবন নির্মাণকাজে কোনো ত্রুটিপূর্ণ বা নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করতে দেওয়া হবে না। পরিদর্শনে ত্রুটিপূর্ণ ইট পাওয়া যাওয়ায় সেগুলো অপসারণে তাৎক্ষণিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে। নির্মাণকাজ নির্ধারিত মান অনুযায়ী সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
ইঞ্জিনিয়ারের এমন কঠোর পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন নজরদারির মাধ্যমেই একটি টেকসই ও মানসম্মত সরকারি ভবন নিশ্চিত হবে, যা দীর্ঘমেয়াদে এলাকার সেবাগ্রহীতাদের উপকারে আসবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...