প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 5 Oct 2026, 8:27 AM
এলপিজি সংকটে কুমিল্লায় ভোগান্তি, বাড়তি দামে বিক্রি
জাহিদ পাটোয়ারী, কুমিল্লা
মো. জহির হোসেন। কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া বাগান বাড়িতে ‘মায়ের দোয়া’ নামে একটি ঘরোয়া হোটেল পরিচালনা করেন। সেখানে তিনি পরটা, পুরি ও সিঙ্গারা সহ মুখরোচক বিভিন্ন ধরণে খাবার বিক্রয় করেন। এলপিজি গ্যাস সিলিন্ডার ও ময়দা সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে পাল্লা দিয়ে তিনি কোন ভাবেই কুলিয়ে উঠতে পারছেন না। ক্রেতা ধরে রাখতে তাকে আগের দামেই খাবার বিক্রি করতে হচ্ছে। এতে তিনি দিন দিন ক্ষতির মুখোমুখি হচ্ছেন। এরই মধ্যে হঠাৎ করে কুমিল্লা নগরীতে এলপিজি গ্যাস সিলিন্ডারের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। যার কারণে জহির পেশা পাল্টানোর পরিকল্পনাও করছেন।
জহিরের মতো আরও কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে এবং কুমিল্লা নগরীর লাকসাম রোড, রানীর বাজার, স্টেশন রোড, রাজগঞ্জ, চকবাজার ও রেইসকোর্স ও শাসনগাছা সহ বিভিন্ন এলাকা ঘুরে এলপিজি গ্যাস সিলিন্ডারের কৃত্রিম সংকটের অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিন দেখা গেছে, মহানগরীর অধিকাংশ দোকানগুলোতে এলপিজি গ্যাস চাইলে বিক্রেতারা ‘গ্যাস নেই’ বলে জানান। কারণ হিসেবে বলছেন ডিলারদের কাছে তারা অসহায়। তাদের দাবি বাজারে কৃত্রিম সংকট তৈরি করে মুনাফা হাতিয়ে নিচ্ছেন কয়েকটি কোম্পানী। ২/১টি দেকানে গ্যাস সিলিন্ডার দেখা গেলেও সেগুলি আবার বিক্রি হচ্ছে উচ্চ মূল্যে। ১৬৫০ টাকার গ্যাস বিক্রি হচ্ছে ২০০০-২২০০ টাকায়। এতে দিসেহারা ভোক্তারা।
ভোক্তারাদের দাবি, পর্যাপ্ত গ্যাস মজুদ থাকার পরও অসাধু ব্যবসায়ীরা খুচরা বিক্রয় বন্ধ রেখেছেন। অপরিচিত ভোক্তাদের কাছে অতিরিক্ত দামে প্যাকেজ (বোতলসহ গ্যাস) বিক্রির প্রস্তাব দেয়া হচ্ছে। এক কথায় বলতে গেলে কুমিল্লা নগরীতে গ্যাসের জন্য হাহাকার। এলপিজি গ্যাস ব্যবহারকারীরা বিকল্প হিসেবে বাধ্যহয়ে বৈদ্যুতিক চুলা ক্রয় করছেন।
মোগলটুলী এলকায় রওনাক এন্টারপ্রাইজে গিয়ে দেখা যায় সেখানে টোটাল গ্যাস বিক্রয় দকরা হচ্ছে ২০৫০ টাকা। আগে এই গ্যাসের দাম ছিল ১৫৫০ টাকা। দাম বাড়তির বিষয়ে জানতে চাইলে ওই দোকানের দায়িত্বে থাকা চাহিল নামে এক যুবক বলেন, সারা দেশেই গ্যাসের সংকট। সেকারণে বেশি টাকায় গ্যাস কিনতে হয়। যারকারণে আমরাও বেশিদামে বিক্রি করছি। এখানে আমাদের কিছুই করার নই। আপনারা ডিলারদের সঙ্গে কথা বলেন।
রাজগঞ্জ বাজারের এ. বি স্যানিটারির মালিক কাজী আবদুল বাছেত বলেন, এলপিজি গ্যাস সিলিন্ডারের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। আগের তুলনায় দামও অতিরিক্ত করা হয়েছে। যার কারণে ভোক্তাদের সঙ্গে গেঞ্জাম এড়াতে তিনি গত সপ্তাহ খানে ধরে গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধ রেখেছি।
খুচরা এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রেতা তানহা এন্টারপ্রাইজের মালিক সাজিদুল হক টিপু বলেন, গত বৃহস্পতিবার থেকে দোকানে গ্যাস নাই। ডিলারের কাছ থেকে মাত্র ১টা বোতল পেয়েছি। আমরা যারা খুচরা বিক্রেতা তার সবাই ডিলারদের কাছে জিম্মি হয়ে আছি। তারা আমাদের মাল না দিয়ে বর্তমানে খুচরা বিক্রয় শুরু করেছে। গত মাসে ১২ কেজি গ্যাসের দাম ছিল ১৬৫০ টাকা। বর্তমানে মার্কেটে ১২ কেজির গ্যাস পাইকারী ক্রয় করতে হচ্ছে ১৯৫০ টাকা ধরে। এবার বলে বাজার কি খুচরা ব্যবসায়ীদের হাতে না কি ডিলারদের হাতে।
১২ কেজির গ্যাস সিলিন্ডার কিনতে আসা আসাদুজ্জামান নামে এক স্কুল শিক্ষক বলেন, ১৬৫০ গ্যাস ২২০০ টাকা দিয়ে নিতে হচ্ছে। তাও অনেক দোকান ঘুরতে হয়েছে। এই ভাবে চলতে পারেনা। বাজার নিয়ন্ত্রণে আসা দরকার। সিন্ডিকেটের কবল থেকে আমাদের মুক্ত হতে হবে।নগরীর চর্থা এলাকার বাসিন্দা আইরিন আক্তার। তিনি নগরীর বিভিন্ন এলাকা ঘুরেছেন। অবশেষে মোগলটুলী এলাকায় থেকে ২১৫০ টাকায় একটি গ্যাস ক্রয় করেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশী হয়ে জন্মছি এটা আমাদের দুর্ভাগ্য। যে যেভাবে পারছে, আমাদের পকেট কাটছে। এই সবের প্রতি সরকারের কোন নজর নাই। ব্যবসায়ীরা সরকারের নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে।
নগরীর সালাহ উদ্দিন মোড়ের হিরাঝিল রেস্তোরার ম্যানেজার মো. কামরুল হাসান বলেন, ১ সপ্তাহের ব্যবধানে ৩৫ কেজি যমুনাগ্যাসের বতলে ৫০০ টাকা বেশি দিয়ে ক্রয় করতে হচ্ছে। আগে এই বতল ক্রয় করা হতো ৪৫০০-৪৬০০ টাকা দিয়ে। হঠাৎ কি এমন হয়েছে যে প্রতি বতলে ৫০০ টাকা বাড়তে হবে।
ঠাকুরপাড়া বাগান বাড়ির মায়ের দোয়া হোটেলের পরিচালক মো. জহির হোসেন বলেন, এক সপ্তাহের ব্যবধানে ১৭০০ টাকার ওমেরা গ্যাস ২১০০ টাকা হয়ে গেছে। তাও বাজারে সংকট দেখানো হচ্ছে। ২২৩০ টাকার ময়দার বস্তা হয়ে গেছে ২৯৫০ টাকা। সে তুলনায় আমরা খাবারের দাম বাড়াইনি। বরং আগে দামেই বিক্রি করেছি।
যার কারণে বর্তমানে দোকান পরিচালনা করতে হিমসিম খাচ্ছি। যে ভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মনেহয় সামনের দিকে ব্যবসা পরিচালনা করা যাবে যাবে না। পেশা পাল্টানোর চিন্তাভাবনা করছি।
কুমিল্লা সদরের যমুনা এপিজি গ্যাসের ডিলার আনিছুর রহমান বলেন, বাজারে হাতে গোনা কয়েকটি কোম্পানীতে গ্যাস আছে। যার কারণে একটু অস্থিরতা বিরাজ করছে। আমরা পাইকারি বিক্রি করছি ১৭০০-১৭৫০ টাকা করে। খুচরা ব্যবসায়ীরা ৫০ টাকা লাভে বিক্রি করার কথা। কিন্তু কেন অতিরিক্ত দামে বিক্রি করছেন তা আমার জানা নেই। তাছাড়া মালের সর্বরাহ কমের কারণে খুচরা দোকানে মাল কম।
দেবিদ্বার উপজেলার ইউনি গ্যাসের পরিবেশক ফিউচার এন্টারপ্রাইজের মালিক মো. শরিফুল ইসলাম মুন্সি বলেন, আমাদের কিছুই করার নেই। কোম্পানীর পক্ষ থেকে দাম বাড়ানো হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর ১২ কেজির গ্যাস পাইকারি নিয়েছি ১৭১৬ করে, অথচ আজ ২০০০ টাকা দিয়ে নিতে হয়েছে। ৩৫ কেজির আগে নিয়েছি ৪৭১৯ দিয়ে, ৭৮১ টাকা অতিরিক্ত দিয়ে নিতে হয়েছে। এবার আপনিই বলেন কর্মচারী, দোকান ও ট্রাসপোট ভাড়া যোগ করে আমাদের কত টাকা বিক্রি করা উচিত। তাছাড়া গোডাইনে প্রায় আড়াই হাজার খালি বোতল পড়ে আছে। কোম্পানীকে বলেও চাহিদা মতো মাল পাওয়া যাচ্ছেনা।
তিনি আরও বলেন, সরকার গ্যাসের রেড নির্ধারণ করেন মাসে একবার। কিন্তু কোম্পানীগুলো দাম নির্ধারণ করেন ৩-৪ বার। এতে প্রতিনিয়ত কাস্টমারদের সঙ্গে আমাদের কাগবিতন্ডা করতে হয়।
ইউনিভার্সেল এলপিজির কুমিল্লা সদরের পরিবেশক মেসার্স অরোরা ট্রেডার্সের মালিক নূরুল ইসলাম বলেন, দোকান খুলে বসে আছি। গত ১০ দিন মাল নেই। সরকারের পক্ষ থেকে দাম নির্ধারণের আগেই ১ তারিখে কোম্পানীর পক্ষ থেকে ১২ কেজিার দাম ডিলার প্রাইজ দেয়া হয়েছে ১৯৬০ টাকা, ৩৫ কেজি ৫৭২০ টাকা এবং ৪৫ কেজি ৭ হাজার ৩৫০ টাকা। যার কারণে দোকানে এখনো মাল উঠাইনি।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, এ বিষয়ে খোঁজ-খবর নিয়েছি। কোম্পানীগুলো সরাসরি ডিলারদের কোন মেমো দিচ্ছে না। তারা দুইটি একাউন্টে টাকা নিচ্ছেন। একটিতে মুল, অপরটিতে অতিরিক্ত টাকা নিচ্ছেন। সোমবার (৫ অক্টোবার) থেকে আমরা বাজার মনিটরিংয়ে বের হবো। কোন ব্যবসায়ী সরকার নির্ধারিত ১৮৩৭ টাকার বেশি বিক্রি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...