প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Oct 2026, 8:44 AM
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত
কুমিল্লা প্রতিনিধি:
রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখভিত্তিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর, ২০২৬) বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান জনাব মোহাম্মদ আমীর হোসেনের সভাপতিত্বে কুমিল্লার ঝাউতলার হোটেল এলিট প্যালেসে (Hotel Elite Palace) এই সভা আয়োজিত হয়।
উক্ত পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী মো: ওয়াহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক জনাব মো: মঈনুদ্দিন মাসুদ।
এছাড়াও সভায় বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জনাব মো: মাসুক-ই-এলাহী, অধীনস্থ ০৫টি জোনাল অফিসের জোনাল ম্যানেজার জনাব মো: মাহবুব-উল-আলম, উপমহাব্যবস্থাপক জনাব মো: সফিকুল ইসলাম, উপমহাব্যবস্থাপক জনাব কাজী মহিবুর রহমান, উপমহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ গোলাম মাওলা, উপমহাব্যবস্থাপক জনাব বিজন ভৌমিক, উপমহাব্যবস্থাপক এবং কর্পোরেট শাখা-১ এর প্রধান জনাব মো: মিজানুর রহমানসহ শাখার নির্বাহী, শাখা প্রধান ও শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।
সভায় মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী মো: ওয়াহিদুল ইসলাম ২০২৬ সালের সার্বিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি রূপালী ব্যাংকের ‘বাংলা QR’, রূপালীক্যাশ/রূপালী ই-ব্যাংক অ্যাপের মাধ্যমে মার্চেন্ট পেমেন্টে গ্রাহকদের উৎসাহিত ও ত্বরান্বিত করার পরামর্শ প্রদান করেন। বিশেষ করে, "ঋণ বিতরণ বছর ২০২৬" কর্মসূচিকে সফল করা এবং শ্রেণীকৃত ঋণ আদায় কার্যক্রমে আরও গতি সঞ্চার করার ওপর তিনি বিশেষভাবে গুরুত্বারোপ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...