প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Oct 2026, 8:29 AM
নিমসারে আদালতে মামলা চলমান সম্পত্তিতে জোরপূর্বক গৃহ নির্মাণ
স্টাফ রিপোর্টার
কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে পৈতৃক সম্পত্তির দ্বন্দ্বের জেরে আদলতে মামলা চলমান অবস্থায় জোরপূর্বক গৃহনির্মাণের অভিযোগ ওঠেছে।৪ অক্টোবর (রবিবার) সকাল ১০ টায় নিমসার বড় বাড়িতে ঘটনাটি ঘটে।
সরজমিনে গিয়ে জানা যায় মনোয়ারা ও আনোয়ারা বেগমের মাতা মৃত মোমিনা খাতুন হতে দলিল সূত্রে পাওয়া নিমসার মৌজায় ১৫৩ নং খতিয়ান এস.এ ১৫৭ নং খতিয়ান ও হাল বি.এস. ২৪৩ নং খতিয়ানভূক্তঃ সাবেক ৪৭০ দাগে হালে বিএস ৭৫০ দাগে ১০ শতক (ভিটি) ভূমিতে তারই আপন চাচাত ভাই মৃত ইদ্রিস মিয়ার ছেলে নাজমুল হাসান লিটন(৪০) ও আনিস (৩৭) নেতৃত্বাধীন শিকারপুর গ্রামের সোবাহানের ছেলে আবাদ সহ বহিরাগত ২৫/৩০ জন সন্ত্রাসী জোরপূর্বক ফলফলাদি গাছ কেটে টিনের একচালা ঘর নির্মাণ করেন।লিটন আনিস গং অবৈধভাবে গাছ কাটতে গেলে মনোয়ারা বেগমের স্বামী আবুল হোসেন বাঁধা প্রদান করতে গেলে তাকে আবাদ ও বহিরাগত সন্ত্রাসীরা আক্রমণ করে।এতে তার শোর চিৎকার শুনে তারই আপন ছেল মোঃ মাসুদ খান ঘর থেকে দৌড়ে বাবার নিকট আসলে তাকেও লাঠিসোঁটা দিয়ে পিঠিয়ে নীলাফুলা যখম করে।তখন মনোয়ারা বেগমের ছেলে নিরুপায় হয়ে সরকারি জাতীয় সেবা ৯৯৯ কল করে পুলিশের সহায়তা গ্রহণ করেন।
স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী বলেন এই সম্পত্তি নিয়ে কুমিল্লা যুগ্ন জেলা জজ ১ম আদালতে দেং ২২০/২৩ ইং মোকদ্দমা চলমান।এটা বর্তমানে রায় ঘোষণার শেষ পর্যায়ে।তাই আমি মনে করি উভয়পক্ষ আদালতের রায়ের মেনে জমি ভোগদখল উত্তম।
এ বিষয়ে দেবপুর ফাঁড়ি উপ-পরিদর্শক সাইদুল ইসলাম বলেন আমি জরুরি সেবা কল পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে এবং উভয় পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে পরামর্শ প্রদান করেছি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মহানগরী জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক...
সংবাদ বিজ্ঞপ্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে জনস...
গুণী শিক্ষক সংবর্ধনা পেয়ে তৃতীয় স্কেল চাইলেন অধ্যাপক কফিল উদ...
সজিব মাহমুদবিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্...
‘কিশোর গ্যাং-মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের তাগিদ’ # মাদক...
জাহিদ পাটোয়ারীকিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়।...
মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত।।
বেলাল উদ্দিন আহাম্মদ,মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিক্ষকদের পাশে দাঁড়ান: পেশা সুরক্ষার ৬০ বছর, মর্...
ব্রাহ্মণপাড়ায় এক মাসে ১১৯ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে এক মাসে ১১৯ জনকে...
নাঙ্গলকোটে বিশ্ব শিক্ষক দিবস পালিত
মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট প্রতিনিধি:শিক্ষক দিবসের অঙ্গীকার—জাতীয়করণ মোদের অধিকার’—এই প্রতিপাদ্যকে...