প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Oct 2026, 8:58 AM
নাঙ্গলকোটে বিশ্ব শিক্ষক দিবস পালিত
মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট প্রতিনিধি:
শিক্ষক দিবসের অঙ্গীকার—জাতীয়করণ মোদের অধিকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি ও
আলোচনা সভার মধ্য দিয়ে কুমিল্লার নাঙ্গলকোটে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। সোমবার সকালে
নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচির শুরুতে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি
কলেজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ
করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এসে শেষ হয়। এতে উপজেলার প্রাথমিক
বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা, বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল ও কারিগরি ভোকেশনালের প্রায় পাঁচ
শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
পরে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী
কর্মকর্তা আবু রায়হান।
নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসার প্রভাষক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীনের সঞ্চালনায় অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মনিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক
সমিতির সভাপতি ও চাঁন্দগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক লিটন, সমিতির সাধারণ
সম্পাদক ও ময়ূরা হাইস্কুলের সিনিয়র শিক্ষক মাহবুবুল হক এবং উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা
কর্মকর্তা নিজাম উদ্দিন।
সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পরিষদের সাধারণ
সম্পাদক ও উপজেলা স্কাউট সম্পাদক শহীদুল্লাহ মজুমদার স্বপন, জমিয়াতুল মোদার্রেছীন নাঙ্গলকোট
উপজেলা সাধারণ সম্পাদক ও কাশিপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শরীফ মো: বেলাল হোসেন, উপজেলা
শিক্ষক ফেডারেশনের সভাপতি মাওলানা মাহবুবুল হক মজুমদার এবং প্রাথমিক শিক্ষক নেতা নিজাম উদ্দিন ও
মোহাম্মদ ইয়াসিনসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের সামাজিক ও অর্থনৈতিক মর্যাদা বৃদ্ধির পাশাপাশি শিক্ষা ব্যবস্থা
জাতীয়করণের যৌক্তিক দাবি তুলে ধরেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ব্রাহ্মণপাড়ার চারিপাড়া আইডিয়াল স্কুলে ১৮ লাখ টাকার হিসাব না...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চারিপাড়া আইডিয়...
তিতাসে সাত গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান
তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে মাধ্যমিক, প্রাথমিক ও কলেজ পর্যায়ের সাত গ...
মতলবে জাল টাকা সহ স্বামী - স্থী গ্রেফতার
চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরের মতলব উত্তরে ১৬ হাজার টাকার জাল নোটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছ...
পিতাকে হত্যার দায়স্বীকার করে ছেলের জবানবন্দি
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে টাকার জন্য পিতা নুরুল ইসলাম শান্তিকে হত্যার অভিযোগে আটক ছেলে মুমিত...
কুমিল্লা মহানগরী জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক...
সংবাদ বিজ্ঞপ্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে জনস...
গুণী শিক্ষক সংবর্ধনা পেয়ে তৃতীয় স্কেল চাইলেন অধ্যাপক কফিল উদ...
সজিব মাহমুদবিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্...