প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Oct 2026, 10:04 AM
তিতাসে সাত গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান
তিতাস প্রতিনিধি
কুমিল্লার তিতাসে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে মাধ্যমিক, প্রাথমিক ও কলেজ পর্যায়ের সাত গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা পাওয়া সাত গুণী শিক্ষক হলেন গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক মোহাম্মদ মহিদুল হক, মঙ্গলকান্দি ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির উল্লাহ, গাজীপুর আজিজিয়া আলিম মাদ্রাসার সহকারী মৌলভী মো. ওমর ফারুক, কড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জমির আলী, নাগেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
প্রতিমা রাণী শীল ও নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. রেহেনা আক্তার। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. হাইদুল ইসলামের
সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আহাম্মেদ মোফাচ্ছের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খাজা মাইনউদ্দিন, উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমীর সুপারভাইজার সারজিনা আক্তার, প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের
ইন্সট্রাক্টর ফরহাদ হোসেন সরকার প্রমূখ
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...