প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Oct 2026, 8:58 AM
ব্রাহ্মণপাড়ায় রাত ৮টার পর দোকান বন্ধ, না মানলে হতে পারে মোবাইল কোর্ট
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়ন এবং বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতির ব্যবহার ও সার্বিক বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে দুটি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখলে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্তও নেওয়া হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ১২টায় একই স্থানে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও সার্বিক বিদ্যুৎ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ব্রাহ্মণপাড়া জোনাল অফিসের আয়োজনে সভা দুটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম। সভা সঞ্চালনা করেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ব্রাহ্মণপাড়া জোনাল অফিসের ডিজিএম মো. জালাল উদ্দিন।
সভায় উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. গোলাপ হোসেন ভূঁইয়া, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ব্রাহ্মণপাড়া জোনাল অফিসের এজিএম মো. সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈম আব্দুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোসা. ফাতেমা আক্তার, ব্যবসায়ী লিয়াকত আলী মনিরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় বিদ্যুৎ সাশ্রয়, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতির ব্যবহার, দোকানপাট ও মার্কেটের নির্ধারিত সময়সূচি এবং সৌরবিদ্যুতের ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।
এ ছাড়া সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করতে হবে। পাশাপাশি অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ না করলে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। নির্দেশনা অমান্যকারী দোকানদারদের বিরুদ্ধে প্রয়োজনে বিদ্যুৎ অফিসের সহায়তায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্তও নেওয়া হয়।
সভায় বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়া এবং বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারে জনসচেতনতা বাড়াতে প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ সৌরবিদ্যুৎ থেকে উৎপাদনের লক্ষ্যে জাতীয় রুফটপ সোলার কর্মসূচির নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার সিদ্ধান্ত হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...