...
শিরোনাম
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান ⁜ আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এমপি ⁜ ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে বর্জ্য না ফেলতে হোটেল মালিকদের সতর্কবার্তা- কুসিক প্রশাসক ⁜ অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর ⁜ দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার ⁜ "শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে"-- জোনায়েদ সাকি ⁜ কুমিল্লার ঝাউতলা বাবুস সালাম বাইতুল আরাফ জামে মসজিদের নতুন কমিটি গঠন ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜ কুমিল্লায় জেলা পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৬৪ জনসহ আটক ২৮৮ ⁜ কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নবগঠিত কর্মপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত ⁜ নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে লালমাইয়ে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ⁜ অসময়ের টানা বৃষ্টিতে মনোহরগঞ্জে বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক ⁜ ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নে মু. আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও লিফলেট বিতরণ ⁜ ছেলেকে মারধর ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, ন্যায়বিচার চেয়ে পিতার সংবাদ সম্মেলন ⁜ চৌদ্দগ্রামের সাবেক কাউন্সিলর বাবুল গ্রেফতার ⁜ বাঙ্গড্ডা ইসরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় অভিভাবক ও প্রীতি সমাবেশ ⁜ নৈতিকতা ও আদর্শিক শিক্ষায় শিশু-কিশোরদের গড়ে তুলতে হবে-ইউসুফ মোল্লা টিপু ⁜ টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ সবজির বাজারে ক্রেতা সংকট, কেজিতে কমেছে ১০-১৫ টাকা ⁜ চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে ⁜ লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ করুক: নুরুল ইসলাম সাদ্দাম ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Oct 2026, 9:01 AM

...
নিরাপত্তা নিয়ে কুমিল্লার এএসপির আশ্বাসের রাতেই ছিনতাইয়ের শিকার কুবি শিক্ষার্থী News Image

‎কুবি প্রতিনিধি:

‎
‎চট্টগ্রাম থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসান মোহাম্মদ তাসবির। এ সময় তাকে ছুরি দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। 
‎
‎সোমবার (৫ অক্টোবর) আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে। 
‎
‎ঘটনার দিনই কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভায় কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. লুৎফর রহমান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তা রক্ষার আশ্বাস দেন। 
‎
‎সভায় এএসপি মো. লুৎফর রহমান বলেন, ‘কুমিল্লা নগরীকে একটি নিরাপদ নগরীতে রূপান্তরের জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি। সন্ধ্যার পর থেকে রাত ১২টা পর্যন্ত টমছম ব্রিজ এলাকায় আমাদের ছয়টি টিম কাজ করে। এছাড়া সম্প্রতি আমরা কিশোর গ্যাংবিরোধী অভিযান শুরু করেছি। কিশোর গ্যাংয়ের সদস্যদের পাশাপাশি অন্যান্য অপরাধীদেরও আটক করা হচ্ছে। আশা করছি, কিশোর গ্যাংয়ের উৎপাত কমে যাবে।’
‎
‎এদিকে ওই সভার কয়েক ঘণ্টার মধ্যেই ছিনতাইয়ের শিকার হন কুবি শিক্ষার্থী তাসবির। ভুক্তভোগী শিক্ষার্থী জানান, 'চট্টগ্রাম থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে তিনি পদুয়ার বাজার বিশ্বরোডে নামেন। পরে সেখান থেকে ক্যাম্পাসে ফেরার জন্য কোটবাড়ি বিশ্বরোডে যাওয়ার উদ্দেশ্যে সিএনজি খুঁজছিলেন। একপর্যায়ে একটি সিএনজি ক্যান্টনমেন্ট পর্যন্ত যাবে জানালে তিনি সেটিতে ওঠেন। ওই সময় সিএনজিতে চালকসহ আরও দুই ব্যক্তি ছিলেন।
‎
‎তিনি আরও জানান, ‘কিছুদূর যাওয়ার পর পদুয়ার বাজার ও কোটবাড়ি বিশ্বরোডের মধ্যবর্তী একটি নির্জন স্থানে যাত্রী ওঠানোর কথা বলে সিএনজিটি থামানো হয়। পরে চালকসহ পেছনে বসা দুই ব্যক্তি তাকে ছুরি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেন এবং ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। একপর্যায়ে তারা আমার মোবাইল ফোনে থাকা বিকাশ অ্যাকাউন্ট ও মানিব্যাগ চেক করে সঙ্গে থাকা কিছু টাকা নিয়ে নেন।’
‎
‎পরে বিষয়টি কাউকে না বলার শর্তে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানান তাসবির। তিনি বলেন, ছিনতাইয়ের বিষয়টি কাউকে জানালে পরবর্তীতে আবারও তাকে আটক করা হবে বলে হুমকি দেন ছিনতাইকারীরা। এমনকি তার চেহারা টার্গেট করে রাখা হয়েছে বলেও তারা জানায়। ঘটনার পর থেকে ছিনতাইকারীদের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।
‎
‎এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘এ বিষয়ে আমি কোনো লিখিত অভিযোগপত্র পাইনি। অভিযোগপত্র পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
‎
‎অন্যদিকে কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, ‘এ ব্যাপারে আমি অবগত আছি, ফেসবুকেও দেখেছি। আমাদের টিম বিষয়টি নিয়ে কাজ করছে। আমরা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছি।’
‎


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল   অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...

সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...

আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এমপি
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...

মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে বর্জ্য না ফেলতে হোটেল মালিকদের সতর্কবার্তা- কুসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...

আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...

অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...

দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে    যুবলীগ নেতা গ্রেফতার
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...

নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...

"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে"-- জোনায়েদ সাকি
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান
➤ আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এমপি
➤ ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে বর্জ্য না ফেলতে হোটেল মালিকদের সতর্কবার্তা- কুসিক প্রশাসক
➤ অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
➤ দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার
➤ "শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে"-- জোনায়েদ সাকি
➤ কুমিল্লার ঝাউতলা বাবুস সালাম বাইতুল আরাফ জামে মসজিদের নতুন কমিটি গঠন
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
➤ কুমিল্লায় জেলা পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৬৪ জনসহ আটক ২৮৮
➤ কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নবগঠিত কর্মপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত
➤ নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে লালমাইয়ে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল
➤ অসময়ের টানা বৃষ্টিতে মনোহরগঞ্জে বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক
➤ ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নে মু. আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও লিফলেট বিতরণ
➤ ছেলেকে মারধর ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, ন্যায়বিচার চেয়ে পিতার সংবাদ সম্মেলন
➤ চৌদ্দগ্রামের সাবেক কাউন্সিলর বাবুল গ্রেফতার
➤ বাঙ্গড্ডা ইসরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় অভিভাবক ও প্রীতি সমাবেশ
➤ নৈতিকতা ও আদর্শিক শিক্ষায় শিশু-কিশোরদের গড়ে তুলতে হবে-ইউসুফ মোল্লা টিপু
➤ টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ সবজির বাজারে ক্রেতা সংকট, কেজিতে কমেছে ১০-১৫ টাকা
➤ চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে
➤ লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ করুক: নুরুল ইসলাম সাদ্দাম
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir