প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Oct 2026, 9:04 AM
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেন
কুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দেবিদ্বার উপজেলা
প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা নোমান হোসেনের সঞ্চালনায় এবং দেবিদ্বার
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমার সভাপতিত্ব
অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল
উদ্দিন, উপজেলা কৃষি অফিসার বানিন রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মনিরুজ্জামান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকসানা আক্তার,
দেবিদ্বার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাঠান
বুলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবিদ্বার উপজেলা আমির অধ্যাপক শহিদুল
ইসলাম, এনসিপি দেবিদ্বার উপজেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা
পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অধ্যাপক বিমল কুমার দত্ত এবং পূজা উদযাপন
কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দে, দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির
সভাপতি মো: আক্তার হোসেন ও সমকাল প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল
প্রমুখ।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে
উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা
নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে
আলোচনা করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...
গ্লোবাল র্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যা...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) জাতীয় ও আন্তর্জাতিক র্যাকিংয়ে অবস্থান...