প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 3 Sep 2025, 10:19 AM
কুমিল্লা জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণের দাবি মানবিক কুমিল্লার
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা নগরীর স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক কুমিল্লা। মঙ্গলবার দুপুরে জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে এ মানববন্ধন করে সংগঠনটির সদস্য ও সাধারণ মানুষ। পরে কুমিল্লা জেনারেল হাসপাতালে জরুরি ভিত্তিতে সেবার মানোন্নয়ন এবং ১০০ শয্যা থেকে ২৫০ শয্যা হাসপাতালে উন্নীত করার দাবিতে জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার ও সিভিল সার্জন আলী নূর মোঃ বশির আহমেদ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কুমিল্লা অন্যতম সরকারি সেবা প্রতিষ্ঠান কুমিল্লা জেনারেল হাসপাতাল যা কুমিল্লা সদর হাসপাতাল নামে পরিচিত। যেখানে কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে রোগীরা সরকারি খরচে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, পরীক্ষা- নিরীক্ষা, অস্ত্রোপচারসহ হাসপাতালের সেবা নিতে আসে। কিন্তু সময়ের সাথে সাথে হাসপাতালে রোগী ও চিকিৎসক বাড়লেও প্রয়োজন অনুসারে সেখান ভবন স্থাপন হয় নি। যে কারনে রোগীর চাপ সামলাতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। বহির্বিভাগ ও আন্তঃ বিভাগে অস্বাস্থ্যকর পরিবেশেই মানুষ সেবা নিতে বাধ্য হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযো...
মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্য...
আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে...
অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। অপ্রতিম, আমার রুহটাও নিয়া গেলা তুমি। আমার ফড়িংটা ছবি তুলতে পছন্দ করত।...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানা...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে, হ...
প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের ম...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছ...
বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...
মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচংয়ে সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...