প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Sep 2025, 12:27 AM
কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহাল দাবীর সমাবেশে মনিরুল হক চৌধুরী
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা সদর দক্ষিণের নোয়াগাঁও চৌমুহনী থেকে গণমিছিল নিয়ে কান্দিরপাড় গিয়ে সংহতি সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল হক চৌধুরী। পরে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে সাবেক কুমিল্লা -৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। তীব্র গরম উপেক্ষা করে হাজার হাজার মানুষ সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবি নিয়ে এই গণমিছিলে অংশগ্রহণ করে।
সকলের দাবি একটাই, কুমিল্লা মহানগর দক্ষিণের নয় ওয়ার্ড এবং সদর দক্ষিণ উপজেলা ও লালমাই উপজেলা নিয়ে সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহাল করতে হবে।
গণমিছিল শেষে সংহতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, আমার নির্বাচনী এলাকাকে খন্ড খন্ড করার অপচেষ্টা চালাচ্ছে যড়যন্ত্রকারীরা। শয়তান কোনদিন ক্ষান্ত হয় না। যারা ষড়যন্ত্র করছে তাদের সাথে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে।
কুমিল্লা মহানগর দক্ষিণের নয় ওয়ার্ড এবং সদর দক্ষিণ উপজেলা ও লালমাই উপজেলা নিয়ে সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহাল চাই। এটি না হলে কুমিল্লা শহরের সাথে মিলিয়ে নির্বাচনী আসনের দাবি জানাচ্ছি। এই কুমিল্লা আমার শহর। আমি একবার যদি কুমিল্লার মানুষের সেবার করার সুযোগ পাই তাহলে আজকের এই পচা কুমিল্লা আর থাকবে না।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট আখতার হোসাইন এর সভাপতিত্বে সংহতি সমাবেশে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, লালমাই উপজেলা বিএনপির সভাপতি মাসুদ করিম, সাধারণ সম্পাদক ইউসুফ আলী মীর পিন্টু, মহানগর দক্ষিণ থানা বিএনপি আহবায়ক মোহাম্মদ হানিফ, সদস্য সচিব সোহেল মজুমদার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক খলিলুর রহমান মজুমদার, সদর দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক আবুল কালাম আজাদ খোকা, সদর দক্ষিণ ছাত্রদলের সমন্বয়ক নুর মোহাম্মদ মজুমদার প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...