...
শিরোনাম
কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন ⁜ অভিযুক্ত ৫২ বছরের বৃদ্ধ জলিল মিয়া পলাতক ⁜ ডিকে হাসপাতালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ⁜ ব্রাহ্মণপাড়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ⁜ মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন ⁜ কুমিল্লা বুড়িচং বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসায় সংবর্ধনা ⁜ ভাঙারির দোকানির দখলে বিসিক শিল্পনগরী, হুমকিতে শতবর্ষী শ্মশান ও সরকারি পুকুর ⁜ কুমিল্লায় ইয়ুথ লাইট হাউজের উদ্যোগে পাবলিক স্পিকিং কর্মশালা অনুষ্ঠিত ⁜ সাজেকের সংকট সমাধানে আলোচনার উদ্যোগ, গঠিত তিন সদস্যের কমিটি ⁜ বাঙ্গরায় প্রবাসীর বোনকে নিয়ে বিরোধের জেরে মাসুদ মিয়াকে কুপিয়ে হত্যা; ভাগ্নে গ্রেপ্তার" ⁜ ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার, স্কাফ সিরাপ উদ্ধার ⁜ সন্তান জন্মের পর ৫০ হাজার টাকায় নবজাতক বিক্রি চৌদ্দগ্রামে সালিশে ৩ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত ⁜ লালমাই উপজেলা নির্বাচন অফিস: ভোগান্তির আতুড়ঘর, দালাল চক্রের দৌরাত্ম্য ⁜ চাঁদপুরে আলোচিত কোহিনূর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিক ঢাকা থেকে গ্রেফতার ⁜ চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ⁜ তিতাসে মাদকবিরোধী অভিযানে আটক ছয় ⁜ কুমিল্লায় নয়া দিগন্তের ২২তম বর্ষপূর্তি উদযাপন ⁜ বিএনপির অফিসে অগ্নিসংযোগের ঘটনায় দুই চেয়ারম্যানসহ কারাগারে ১০ ⁜ কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক সভাপতি, ইউপি সদস্যসহ আটক ১৮ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Oct 2026, 8:54 AM

...
চৌদ্দগ্রামে বিক্রি হওয়া নবজাতক উদ্ধার ॥ গ্রেফতার ৪ News Image

এমরান হোসেন বাপ্পি

কুমিল্লার চৌদ্দগ্রামে এক তরুণীর সন্তান প্রসবের পর ৫০ হাজার টাকার

বিনিময়ে অন্যের কাছে বিক্রি করে দেওয়ার ঘটনায় ৪ জনকে গ্রেফতার

করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে অভিযুক্ত যুবকের মা, জেঠা

পাশাপাশি নবজাতক বিক্রির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নার্স ও

নবজাতককে কিনে নেওয়ার অভিযোগে অপর আরো একজন রয়েছেন। এই

ঘটনায় থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথ অভিযান চালিয়ে

সোমবার ভোরে নবজাতকটিকে উদ্ধার করে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী ও

পুলিশ বাদি হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। তথ্যটি সোমবার রাতে

নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফ হোছাইন।

গ্রেফতারকৃতরা হলেন, অভিযুক্ত যুবক আবির হোসেনের মা জোবেদা আক্তার

সানজিদা, জেঠা নজরুল ইসলাম মনির, চৌদ্দগ্রাম বাজারের প্রাইম

হাসপাতালের নার্স স্বপ্না বেগম ও নবজাতককে ৫০ হাজার টাকার বিনিময়ে

কিনে নেওয়া উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিঙ্গুলা গ্রামের রিপন মিয়া।

পুলিশি অভিযান ও নবজাতক উদ্ধারের খবর প্রকাশের পর এলাকায় ঘটনাটি

নিয়ে ব্যাপক চাঞ্চল্যের তৈরি হয়েছে।

প্রধান অভিযুক্ত যুবক আবির হোসেন কনকাপৈত ইউনিয়নের কালকোট

গ্রামের আমির হোসেন ওরফে লাকির ছেলে। তাকে গ্রেফতার করতে

চৌদ্দগ্রাম থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একাধিক টিম অভিযান

অব্যাহত রেখেছে।


উল্লেখ্য, অভিযুক্ত আবির হোসেন পাশ্ববর্তী বাড়ির এক তরুণীর সাথে

শারীরিক সম্পর্কের জেরে অন্তঃসত্তা হয়ে পড়ে গত ২৩ অক্টোবর (শুক্রবার) ওই

তরুণী চৌদ্দগ্রাম বাজারস্থ প্রাইম হাসপাতালে একটি পুত্র সন্তানের জন্ম

দেয়। জন্মের পর পরই অভিযুক্ত আবির ও তার পরিবারের সহযোগীতায়

নবজাতকটিকে উপজেলা কনকাপৈত ইউনিয়নের হিঙ্গুলা গ্রামের রফিকুল

ইসলামের ছেলে রিপন (৩৮) দম্পত্তির কাছে ৫০ হাজার বিনিময়ে বিক্রি করে

দেয়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে চৌদ্দগ্রাম থানা পুলিশ ও জেলা

গোয়েন্দা পুলিশ রোববার দিবাগত রাত থেকে সোমবার ভোররাত পর্যন্ত

বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবকের মা জোবেদা আক্তার

সানজিদা, জেঠা নজরুল ইসলাম মনির, নবজাতক বিক্রির সহয়তাকারী নার্স

স্বপ্না বেগম ও ক্রেতা রিপন মিয়াকে গ্রেফতার করে।

এদিকে ভুক্তভোগী তরুনী সোমবার সন্ধায় বাদি হয়ে অভিযুক্ত যুবক আবির

হোসেন, তার মা জোবেদা আক্তার সানজিদা, জেঠা নজরুল ইসলাম মনির,

প্রভাবশালী শালিসদার হাজী মোস্তফা মোল্লাকে আসামী করে একটি মামলা

দায়ের করে।

মামলায় তরুণী উল্লেখ করেন, অভিযুক্ত আবির হোসেন তার পাশ্ববর্তী বাড়ি।

গত বছরের ১৮ ডিসেম্বর তার মা নানীর চিকিৎসার জন্য ঢাকায় অবস্থানকালে

ওই রাতে সে তাদের ঘরে প্রবেশ করে বিয়ের প্রলোভনে শারীরিক সর্ম্পক গড়ে

তোলে। পরবর্তীতে একই আশ্বাসে একাধিকবার শারিরীক সর্ম্পক হয়। ফলে

সে অন্তঃসত্তা হয়ে পড়ে। বিষয়টি অভিযুক্ত আবিরের পরিবারকে জানালে তার

পরিবার ও প্রভাবশালী শালিসদাররা নানান তালবাহানা করে। এরই মধ্যে গত ২৩

অক্টোবর সে চৌদ্দগ্রাম বাজারস্থ প্রাইম হাসপাতালে একটি পুত্র সন্তান

জন্ম দেয়।

মামলায় ওই তরুণী আরো উল্লেখ করেন, সন্তানের পিতৃত্ব আড়াল করার জন্য

আবির তার মা এবং প্রভাবশালী শালিসদার ও প্রাইম হাসপাতালের স্টাফ এবং

তাদের পরিচিত লোকজনের সাথে যোগাযোগ করে নবজাতক সন্তানকে পাচার

করার উদ্দেশ্যে লুকিয়ে রাখে। পরবর্তীতে পুলিশের সহযোগীতায় তার

নবজাতককে উদ্ধার করে তার হেফাজতে দেয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফ হোছাইন জানান, নবজাতককে

বিক্রি করার ঘটনায় মানবপাচার মামলায় থানার উপ-পরিদর্শক সাইফুর রহমান

টুকু বাদি হয়ে অভিযুক্ত আবিরকে প্রধান আসামী করে ৮ জনের নাম

উল্লেখসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এই ঘটনায় এখন পর্যন্ত

দুটি মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে

গ্রেফতার করে বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


ওসি আরো বলেন, প্রধান অভিযুক্ত আবির হোসেনসহ অন্য আসামীদের

গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

আয়েশা আক্তারকুমিল্লায় ১৮তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মিডিয়া সিক্সার্সকে ২৭ র...

অভিযুক্ত ৫২ বছরের বৃদ্ধ জলিল মিয়া পলাতক
অভিযুক্ত ৫২ বছরের বৃদ্ধ জলিল মিয়া পলাতক

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার  দরিয়াদৌলতে পূজামণ্ডপের...

ডিকে হাসপাতালকে নিয়ে  অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ডিকে হাসপাতালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, দাউদকান্দি কুমিল্লার দাউদকান্দি পৌরসদরের ডিকে হাসপাতাল মিলনায়তনে  ডিকে হ...

ব্রাহ্মণপাড়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণপাড়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের প্রস্তুতি সভা অন...

মো. আনোয়ারুল ইসলাম।।ক্রীড়াঙ্গনে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়ানো এবং তাদের প্রতিভা বিকাশের লক্ষ্যে কুমি...

মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে নারীসংক্রান্ত বিরোধের জেরে ভাঙ্গারি ব্যবসায়ী মাসু...

কুমিল্লা বুড়িচং বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসায় সংবর্ধনা
কুমিল্লা বুড়িচং বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসায় স...

কুমিল্লা জেলা বুড়িচং উপজেলা বাকশীমূল ইউনিয়ন বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসায় আমেরিকা প্রবা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
➤ অভিযুক্ত ৫২ বছরের বৃদ্ধ জলিল মিয়া পলাতক
➤ ডিকে হাসপাতালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
➤ ব্রাহ্মণপাড়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
➤ মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
➤ কুমিল্লা বুড়িচং বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসায় সংবর্ধনা
➤ ভাঙারির দোকানির দখলে বিসিক শিল্পনগরী, হুমকিতে শতবর্ষী শ্মশান ও সরকারি পুকুর
➤ কুমিল্লায় ইয়ুথ লাইট হাউজের উদ্যোগে পাবলিক স্পিকিং কর্মশালা অনুষ্ঠিত
➤ সাজেকের সংকট সমাধানে আলোচনার উদ্যোগ, গঠিত তিন সদস্যের কমিটি
➤ বাঙ্গরায় প্রবাসীর বোনকে নিয়ে বিরোধের জেরে মাসুদ মিয়াকে কুপিয়ে হত্যা; ভাগ্নে গ্রেপ্তার"
➤ ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার, স্কাফ সিরাপ উদ্ধার
➤ সন্তান জন্মের পর ৫০ হাজার টাকায় নবজাতক বিক্রি চৌদ্দগ্রামে সালিশে ৩ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত
➤ লালমাই উপজেলা নির্বাচন অফিস: ভোগান্তির আতুড়ঘর, দালাল চক্রের দৌরাত্ম্য
➤ চাঁদপুরে আলোচিত কোহিনূর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিক ঢাকা থেকে গ্রেফতার
➤ চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
➤ তিতাসে মাদকবিরোধী অভিযানে আটক ছয়
➤ কুমিল্লায় নয়া দিগন্তের ২২তম বর্ষপূর্তি উদযাপন
➤ বিএনপির অফিসে অগ্নিসংযোগের ঘটনায় দুই চেয়ারম্যানসহ কারাগারে ১০
➤ কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক সভাপতি, ইউপি সদস্যসহ আটক ১৮
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir