...
শিরোনাম
কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন ⁜ অভিযুক্ত ৫২ বছরের বৃদ্ধ জলিল মিয়া পলাতক ⁜ ডিকে হাসপাতালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ⁜ ব্রাহ্মণপাড়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ⁜ মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন ⁜ কুমিল্লা বুড়িচং বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসায় সংবর্ধনা ⁜ ভাঙারির দোকানির দখলে বিসিক শিল্পনগরী, হুমকিতে শতবর্ষী শ্মশান ও সরকারি পুকুর ⁜ কুমিল্লায় ইয়ুথ লাইট হাউজের উদ্যোগে পাবলিক স্পিকিং কর্মশালা অনুষ্ঠিত ⁜ সাজেকের সংকট সমাধানে আলোচনার উদ্যোগ, গঠিত তিন সদস্যের কমিটি ⁜ বাঙ্গরায় প্রবাসীর বোনকে নিয়ে বিরোধের জেরে মাসুদ মিয়াকে কুপিয়ে হত্যা; ভাগ্নে গ্রেপ্তার" ⁜ ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার, স্কাফ সিরাপ উদ্ধার ⁜ সন্তান জন্মের পর ৫০ হাজার টাকায় নবজাতক বিক্রি চৌদ্দগ্রামে সালিশে ৩ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত ⁜ লালমাই উপজেলা নির্বাচন অফিস: ভোগান্তির আতুড়ঘর, দালাল চক্রের দৌরাত্ম্য ⁜ চাঁদপুরে আলোচিত কোহিনূর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিক ঢাকা থেকে গ্রেফতার ⁜ চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ⁜ তিতাসে মাদকবিরোধী অভিযানে আটক ছয় ⁜ কুমিল্লায় নয়া দিগন্তের ২২তম বর্ষপূর্তি উদযাপন ⁜ বিএনপির অফিসে অগ্নিসংযোগের ঘটনায় দুই চেয়ারম্যানসহ কারাগারে ১০ ⁜ কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক সভাপতি, ইউপি সদস্যসহ আটক ১৮ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Oct 2026, 8:33 AM

...
অভিযুক্ত ৫২ বছরের বৃদ্ধ জলিল মিয়া পলাতক News Image
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর 
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার  দরিয়াদৌলতে পূজামণ্ডপের মেলা থেকে মাথার ব্যান ও ১০০ টাকার লোভ দেখিয়ে  ৯ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠেছে ৫২ বছর বয়সী জলিল মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। হাসপাতালের মেডিকেল রিপোর্টেও মিলেছে ধর্ষণ চেষ্টার আলামত। 


ঘটনাটি বিচার ও শালিশের নামে ধামাচাপা দেয়ার চেষ্টা করা হলেও পুলিশ ও সাংবাদিকদের নজরে আসার কারনে তা আর সম্ভবপর হয়নি।  এ কারণে শিশুটির বাড়িঘর পুড়িয়ে দেয়ার হুমকি দিচ্ছেন অভিযুক্ত ব্যক্তির স্বজনরা। ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ দেয়া হলেও এখনো পর্যন্ত অভিযুক্ত জলিলকে আটক করতে পারেনি পুলিশ। এ দিকে ভুক্তভোগী শিশুটির পরিবারের দিন কাটছে চরম নিরাপত্তাহীনতায়।

অভিযুক্ত জলিল মিয়া দরিয়াদৌলত উত্তরপাড়ার মৃত কাদির মিয়ার ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে।


ভুক্তভোগী শিশুটির মা সুরভী  বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় দিয়েছেন লিখিত অভিযোগ। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১৮ অক্টোবর সন্ধ্যার দিকে তার মেয়ে পূজামন্ডপে গেলে জলিল মিয়া তাকে ১০০ টাকা ও মাথার ব্যান কিনে দিয়ে প্রলোভন দেখান। পরে দরিয়াদৌলতের বালুর চরে নিয়ে তার আপত্তিকর স্থানে স্পর্শ করে ধর্ষণ চেষ্টা করেন। এক পর্যায়ে শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যান জলিল। এরপর থেকেই হুমকি-ধামকি দিয়ে চলছেন জলিলের পরিবার।

এমন ন্যাক্কারজন ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি শিশুটির মায়ের। স্থানীয়রাদের মধ্যেও বিরাজ করছে ক্ষোভ। 


বিষয়টি নিয়ে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের ওসি মোহাম্মদ ইয়াসিন আজ রবিবার কালের কন্ঠকে বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্ত জলিলকে আটকের চেষ্টা চলছে। আমাদের চেষ্টার কোনো কমতি নেই। শালিশ বৈঠকের মাধ্যমে অভিযুক্ত জলিল গং বিষয়টি মিমাংসার চেষ্টা করছিলো।কিন্তু বিষয়টি ফাঁস হয়ে যাওয়ায় সম্ভব হয়নি। 
আমরা শিশু ও তার পরিবারকে সুরক্ষা দিবো।ইতোমধ্যে পুলিশের কয়েকটি টীম আসামীকে ধরতে কাজ করছে। 


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

চৌদ্দগ্রামে বিক্রি হওয়া নবজাতক উদ্ধার ॥ গ্রেফতার  ৪
চৌদ্দগ্রামে বিক্রি হওয়া নবজাতক উদ্ধার ॥ গ্রেফতার ৪

এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে এক তরুণীর সন্তান প্রসবের পর ৫০ হাজার টাকারবিনিময়ে অন্যের কাছ...

কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

আয়েশা আক্তারকুমিল্লায় ১৮তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মিডিয়া সিক্সার্সকে ২৭ র...

ডিকে হাসপাতালকে নিয়ে  অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ডিকে হাসপাতালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, দাউদকান্দি কুমিল্লার দাউদকান্দি পৌরসদরের ডিকে হাসপাতাল মিলনায়তনে  ডিকে হ...

ব্রাহ্মণপাড়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণপাড়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের প্রস্তুতি সভা অন...

মো. আনোয়ারুল ইসলাম।।ক্রীড়াঙ্গনে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়ানো এবং তাদের প্রতিভা বিকাশের লক্ষ্যে কুমি...

মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে নারীসংক্রান্ত বিরোধের জেরে ভাঙ্গারি ব্যবসায়ী মাসু...

কুমিল্লা বুড়িচং বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসায় সংবর্ধনা
কুমিল্লা বুড়িচং বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসায় স...

কুমিল্লা জেলা বুড়িচং উপজেলা বাকশীমূল ইউনিয়ন বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসায় আমেরিকা প্রবা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
➤ অভিযুক্ত ৫২ বছরের বৃদ্ধ জলিল মিয়া পলাতক
➤ ডিকে হাসপাতালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
➤ ব্রাহ্মণপাড়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
➤ মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
➤ কুমিল্লা বুড়িচং বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসায় সংবর্ধনা
➤ ভাঙারির দোকানির দখলে বিসিক শিল্পনগরী, হুমকিতে শতবর্ষী শ্মশান ও সরকারি পুকুর
➤ কুমিল্লায় ইয়ুথ লাইট হাউজের উদ্যোগে পাবলিক স্পিকিং কর্মশালা অনুষ্ঠিত
➤ সাজেকের সংকট সমাধানে আলোচনার উদ্যোগ, গঠিত তিন সদস্যের কমিটি
➤ বাঙ্গরায় প্রবাসীর বোনকে নিয়ে বিরোধের জেরে মাসুদ মিয়াকে কুপিয়ে হত্যা; ভাগ্নে গ্রেপ্তার"
➤ ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার, স্কাফ সিরাপ উদ্ধার
➤ সন্তান জন্মের পর ৫০ হাজার টাকায় নবজাতক বিক্রি চৌদ্দগ্রামে সালিশে ৩ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত
➤ লালমাই উপজেলা নির্বাচন অফিস: ভোগান্তির আতুড়ঘর, দালাল চক্রের দৌরাত্ম্য
➤ চাঁদপুরে আলোচিত কোহিনূর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিক ঢাকা থেকে গ্রেফতার
➤ চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
➤ তিতাসে মাদকবিরোধী অভিযানে আটক ছয়
➤ কুমিল্লায় নয়া দিগন্তের ২২তম বর্ষপূর্তি উদযাপন
➤ বিএনপির অফিসে অগ্নিসংযোগের ঘটনায় দুই চেয়ারম্যানসহ কারাগারে ১০
➤ কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক সভাপতি, ইউপি সদস্যসহ আটক ১৮
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir