প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Oct 2026, 8:17 AM
ব্রাহ্মণপাড়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মো. আনোয়ারুল ইসলাম।।
ক্রীড়াঙ্গনে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়ানো এবং তাদের প্রতিভা বিকাশের লক্ষ্যে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইলিয়াস মিয়া।
সভায় বক্তারা বলেন, খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং তাদের ক্রীড়ামুখী করে তুলতে কার্যকর ভূমিকা রাখবে। এ আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে ইউএনও মুন্নী ইসলাম বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। আয়োজনটি সফল করতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। শিশু-কিশোরেরা যেন উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারে, সে বিষয়েও গুরুত্ব দিতে হবে।
সভায় আরও বলা হয়, প্রতিযোগিতার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য হওয়া উচিত।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মহসিন কবির সরকার, সাধারণ সম্পাদক মো. আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জয়নাল আবেদীন, ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. শাহিন আক্তার, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুল মান্নান, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আমানত খাঁন, ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবিরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ব্রাহ্মণপাড়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সফলভাবে আয়োজন করা সম্ভব হবে এবং এর মাধ্যমে শিশু-কিশোরদের ক্রীড়াচর্চায় নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে বিক্রি হওয়া নবজাতক উদ্ধার ॥ গ্রেফতার ৪
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে এক তরুণীর সন্তান প্রসবের পর ৫০ হাজার টাকারবিনিময়ে অন্যের কাছ...
কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
আয়েশা আক্তারকুমিল্লায় ১৮তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মিডিয়া সিক্সার্সকে ২৭ র...
অভিযুক্ত ৫২ বছরের বৃদ্ধ জলিল মিয়া পলাতক
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলতে পূজামণ্ডপের...
ডিকে হাসপাতালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক, দাউদকান্দি কুমিল্লার দাউদকান্দি পৌরসদরের ডিকে হাসপাতাল মিলনায়তনে ডিকে হ...
মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে নারীসংক্রান্ত বিরোধের জেরে ভাঙ্গারি ব্যবসায়ী মাসু...
কুমিল্লা বুড়িচং বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসায় স...
কুমিল্লা জেলা বুড়িচং উপজেলা বাকশীমূল ইউনিয়ন বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসায় আমেরিকা প্রবা...