প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 27 Oct 2026, 8:34 AM
কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
আয়েশা আক্তার
কুমিল্লায় ১৮তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মিডিয়া সিক্সার্সকে ২৭ রানে হারিয়ে ফাইনালে উঠেছে নিউজ নিঞ্জাস।সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টায় কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজ নিঞ্জাস। নির্ধারিত ১৫ ওভারের আগেই দলটি ১০৬ রানে অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি ইশতিয়াক আহমেদ। এ ছাড়া অমিত মজুমদার ২০, মাহফুজ আনোয়ার সৌরভ ১০, সাফি ৮ ও সৈয়দ রাজীব ৮ রান করেন।
মিডিয়া সিক্সার্সের হয়ে আজাদ তিনটি এবং সেলিম সজিব ও সাকিব দুটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে নিউজ নিঞ্জাসের বোলিং তোপে মাত্র ৭৮ রানেই গুটিয়ে যায় মিডিয়া সিক্সার্স। দলের পক্ষে সোহরাব সুমন সর্বোচ্চ ২৪ রান করেন। নিউজ নিঞ্জাসের হয়ে ইশতিয়াক আহমেদ ও মুন্না তিনটি করে উইকেট শিকার করেন। ব্যাটিং ও বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরা নির্বাচিত হন ইশতিয়াক আহমেদ।
এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফুর রহমান। কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, সাংবাদিক খাইরুল আহসান মানিক, মীর শাহ আলম, নজরুল ইসলাম দুলাল, সাইয়িদ মাহমুদ পারভেজ, গোলাম কিবরিয়াসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা।
এ সময় কুমিল্লা ট্রমা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. আব্দুল হক, দিঘীর চাপের পরিচালক মো. কাউসার, আফসু ডেভেলপারস লিমিটেড ও আফসু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইমন, আল হামরা ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং কুমিল্লা ওয়াটার সেন্টারের পরিচালক মোহাম্মদ মাইনুদ্দিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে বিক্রি হওয়া নবজাতক উদ্ধার ॥ গ্রেফতার ৪
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে এক তরুণীর সন্তান প্রসবের পর ৫০ হাজার টাকারবিনিময়ে অন্যের কাছ...
অভিযুক্ত ৫২ বছরের বৃদ্ধ জলিল মিয়া পলাতক
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলতে পূজামণ্ডপের...
ডিকে হাসপাতালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক, দাউদকান্দি কুমিল্লার দাউদকান্দি পৌরসদরের ডিকে হাসপাতাল মিলনায়তনে ডিকে হ...
ব্রাহ্মণপাড়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের প্রস্তুতি সভা অন...
মো. আনোয়ারুল ইসলাম।।ক্রীড়াঙ্গনে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়ানো এবং তাদের প্রতিভা বিকাশের লক্ষ্যে কুমি...
মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে নারীসংক্রান্ত বিরোধের জেরে ভাঙ্গারি ব্যবসায়ী মাসু...
কুমিল্লা বুড়িচং বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসায় স...
কুমিল্লা জেলা বুড়িচং উপজেলা বাকশীমূল ইউনিয়ন বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসায় আমেরিকা প্রবা...