প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 4 Sep 2025, 11:23 AM
সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভে ঝাড়লেন ভারতীয় নায়িকা সোনাক্ষী
একটি দোকানের বিজ্ঞাপনের জন্য বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার ছবি ব্যবহার করায় বেজায় চটেছেন শত্রুঘœকন্যা। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন তিনি। এদিন বিভিন্ন ই-কমার্সের ওয়েবসাইটে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে নিজের ছবি দেখেই নাকি রীতিমতো চমকে যান সোনাক্ষী। তারপরেই নিজের ইনস্টাগ্রামে এমন পোস্ট করেন তিনি। সেখানে অভিনেত্রী লেখেন, ‘আমি নিজে প্রায়শই অনলাইনে কেনাকাটা করার করায় এ ঘটনা আমার চোখে পড়ে। এটা কীভাবে সম্ভব? কোনো অনুমতি ছাড়া কারও ছবি কীভাবে ব্যবহার করা সম্ভব? এটা নিতান্তই একটা সৌজন্য, এবং তা বজায় রাখা উচিত।’ তিনি আরও লেখেন, ‘যে কোনো কারো ছবি এভাবে ব্যবহার করার আগে অনুমতি নেওয়া প্রয়োজন। ঠিক সেভাবেই আমার ছবিগুলো ব্যবহারের আগে অবশ্যই আমার অনুমতি নেওয়া প্রয়োজন ছিল। এই ঘটনাটা আমি মেনে নিতে পারছি না।’ সোনাক্ষী একইসঙ্গে তার পোস্টে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে আরও লেখেন, ‘যখন একজন শিল্পী কোনো পোশাক বা গয়নায় সেজে ওঠে তখন তার যথাযথ কৃতিত্ব সংশ্লিষ্ট ব্র্যান্ডকে দেওয়া হয়। এভাবে ছবি ব্যবহার করলে তা থেকে মানুষের ধারণা হবে সেই ছবিগুলো আপনার ব্র্যান্ডের। মানুষের মধ্যে কোনো ভ্রান্ত ধারণা তৈরি হওয়ার আগে সচেতন হন। শুধু তাই নয় আমি আইনি পদক্ষেপ নেওয়ার আগে আমার ছবিগুলো আপনাদের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলুন। নাহলে আমাকে অন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে।’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযো...
মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্য...
আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে...
অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। অপ্রতিম, আমার রুহটাও নিয়া গেলা তুমি। আমার ফড়িংটা ছবি তুলতে পছন্দ করত।...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানা...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে, হ...
প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের ম...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছ...
বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...
মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচংয়ে সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...