...
শিরোনাম
হলিউডের আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডারম্যান’ ⁜ নুসরাত হত্যা; মৃত্যুদণ্ডপাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ ⁜ অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়লেও নেতৃত্ব বাড়েনি নারীদের ⁜ যুক্তরাষ্ট্রে খাবার উৎসবে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ ⁜ কুমিল্লার বাজারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ⁜ আর্জেন্টিনার জালে জড়ানো কাবরালের অনিন্দ্য গোলটিই বিশ্বকাপের সেরা ⁜ তিতাসের চরবাটেরা গ্রাম পুরুষশূন্য ৩০টি ঘরে লুটপাটের অভিযোগ : আটক-৪ ⁜ কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতারক আটক ⁜ অতিথি পাখিতে বদলে গেছে কিশোরনগর গ্রামের নিস্তরঙ্গ রূপ ⁜ টানা দ্বিতীয়বার গুগলের আন্তর্জাতিক সম্মেলনে যাচ্ছেন কুমিল্লার শফিউল! ⁜ ব্রাহ্মণপাড়ায় তীব্র যানজটে দুর্ভোগ সাধারণ মানুষ ⁜ কুমিল্লায় জাতীয় কবি নজরুল ইসলাম শতবার্ষিকী উদযাপিত ⁜ দাউদকান্দিতে ছয় আসামি গ্রেপ্তার ⁜ শশীদল রেলস্টেশনে গুরুতর আহত অচেতন কিশোর উদ্ধার ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে তিন পলাতক আসামি গ্রেপ্তার ⁜ সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম রোধে বুড়িচংয়ে মনিটরিং কমিটির সভা ⁜ কুবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার ⁜ কসবায় নকল সরবরাহের দায়ে ১ শিক্ষককে কারাদণ্ড, ৫ আলিম পরীক্ষার্থী বহিষ্কার ⁜ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন ⁜ বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Sep 2025, 10:14 AM

...
বাহন সংকটে ক্লাসে উপস্থিত হতে পারছে না ভিক্টোরিয়ার বেশিরভাগ শিক্ষার্থী News Image

সজিব মাহমুদ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের যাতায়াতের বাস সংকট, সমস্যা নিরসনের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। সাম্প্রতিককালে বাস সংকটের সমস্যা নিরসনে কলেজের অধ্যক্ষের কাছে দরখাস্ত প্রদান করেছে শিক্ষার্থীরা।

এদিকে চাঁদপুর রুটে বাস না থাকায় বিপাকে পড়েছেন কচুয়া, শাহরাস্তি, কালিয়াপাড়া, দোয়াভাঙ্গা, আলীগঞ্জ, হাজীগঞ্জসহ কুমিল্লার লালমাই, বরুড়া, বিজরা ও মুদাফরগঞ্জসহ আশেপাশের বিপুল সংখ্যক শিক্ষার্থী। এসব এলাকার শিক্ষার্থীরাও বাসের জন্য কলেজ প্রশাসনের কাছে দরখাস্ত প্রদান করেছেন।

জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কমপক্ষে ৬০ শতাংশ ক্লাসে উপস্থিত থাকতে হবে। ৬০ শতাংশের কম উপস্থিতি থাকলে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবে না। এই নিয়মের পাশাপাশি, ক্লাসের উপস্থিতির উপর ভিত্তি করে শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষায় নম্বরও বরাদ্দ করা হবে। এ নিয়ম চালুর পর থেকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের যাতায়াত বেড়েছে। যে কারনে শিক্ষার্থীদের বাস সংকট দেখা দিয়েছে।

কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, কলেজের নিজস্ব ১টি বাস ও ভাড়ায় চালিত ১৩ বাসসহ ১৪ বাস শিক্ষার্থীদের নিয়ে যাতায়াত করে। এসব বাস কুমিল্লার বিভিন্ন উপজেলায় যায়। 

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহেদী হাসান কলেজের অনার্স তৃতীয় বর্ষে শিক্ষার্থী। তিনি বলেন, চাঁদপুর ও কুমিল্লার কিছু অংশের বিপুল সংখ্যক শিক্ষার্থী ভিক্টোরিয়া কলেজে অধ্যায়নরত। কলেজ থেকে নাঙ্গলকোটের দূরত্ব ৬১ কিলোমিটার। একই দূরত্ব চাঁদপুরের শাহরাস্ত উপজেলার কালিয়াপাড়া বাস স্ট্যান্ড৷ নাঙ্গলকোট রুটে বাস চলাচল করে নিয়মিত। যে কারনে আমার মনে করি আমাদের এদিকেও একটি বাস চলাচল করতে পারবে। কলেজ প্রশাসনের কাছে আমাদের দাবি আমাদের কথা চিন্তা করে এই রুটে একটি বাস দেওয়া হোক। 

ডিগ্রী তৃতীয় বর্ষের শিক্ষার্থী কানিজ ফাতিমা বলেন, কলেজে থেকে দেবিদ্বার ও কোম্পানীগঞ্জে দুটি বাস চলাচল করে। এই এলাকায় দুই বাসে ধারণক্ষমতার দ্বিগুণ শিক্ষার্থী হয়। যে কারেনে সব সময় দাঁড়িয়ে ও চাপাচাপি করে যাতায়াত করতে হয়। ক্লাসে ৬০ শতাংশ উপস্থিত থাকার নিয়ম চালুর পর এই সমস্যা আরো বেড়েছে। 

শিক্ষার্থী সাইদুল হক বলেন, চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ উপজেলায় একটি বাস যথেষ্ট নয়। অনেক শিক্ষার্থীকে নিজ টাকায় বিকল্প গাড়িতে কলেজে আসতে হয়। সবার পক্ষে নিয়মিত নিজ খরচে আসা সম্ভব হয় না। আমাদের দাবি আরেকটি বাস।

এছাড়াও কলেজের শিক্ষার্থী, আজাহরুল ইসলাম, তানজি আক্তার মারুফ আহামেদ ও মেহেদী হাসান বলেন, ধারণক্ষমতার দুগুণ যাত্রী নিয়ে বাস চলাচল করায় ঝুঁকি ও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ছাত্রীদেরও দাঁড়িয়ে যাতায়াত করতে হয়। কলেজ বাসে অতিরিক্ত যাত্রী উঠায় প্রতিদিন ছাত্র-ছাত্রীদের দাঁড়িয়ে ও চাপাচাপি করে যাতায়াত করতে হয়। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাস সংকট নিরসনের বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার ভূঁঞা বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। এ বিষয়ে শিক্ষকদের সাথে আলোচনা করব। শিক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে উদ্যোগ দ্রুত নেয়া হবে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় খেলাধুলা

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

হলিউডের আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডারম্যান’
হলিউডের আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডারম্যান’

মার্ভেল ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় ফিরছে স্পাইডারম্যান। বহুল প্রতীক্ষিত ‘স্পাইডারম্যান : ব্...

নুসরাত হত্যা; মৃত্যুদণ্ডপাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ
নুসরাত হত্যা; মৃত্যুদণ্ডপাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল...

ফেনীতে মাদরাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় মৃত্যুদণ্ডপাপ্ত ১৬ আসামির হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল শু...

অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়লেও নেতৃত্ব বাড়েনি নারীদের
অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়লেও নেতৃত্ব বাড়েনি নারীদের

দেশে এনজিও, ফাউন্ডেশন, ট্রাস্ট এবং কমিউনিটিভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসং...

যুক্তরাষ্ট্রে খাবার উৎসবে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্রে খাবার উৎসবে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫

যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে একটি জনপ্রিয় খাবার উৎসবে বন্দুক হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনা...

কুমিল্লার বাজারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার
কুমিল্লার বাজারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম...

বিশেষ প্রতিনিধিকুমিল্লায় আকস্মিক ও অস্বাভাবিকভাবে বেড়েছে সবজি, মাছ এবং মাংসের দাম। বিশেষ করে ইলিশ ও...

আর্জেন্টিনার জালে জড়ানো কাবরালের অনিন্দ্য গোলটিই বিশ্বকাপের সেরা
আর্জেন্টিনার জালে জড়ানো কাবরালের অনিন্দ্য গোলটিই বিশ্বকাপের...

মায়ামি স্টেডিয়ামে গোলটি করার পর বিশ্বাসই করতে পারছিলেন না সিডনি লোপেস কাবরাল। আর্জেন্টিনার জালে বল জ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ হলিউডের আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডারম্যান’
➤ নুসরাত হত্যা; মৃত্যুদণ্ডপাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ
➤ অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়লেও নেতৃত্ব বাড়েনি নারীদের
➤ যুক্তরাষ্ট্রে খাবার উৎসবে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫
➤ কুমিল্লার বাজারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার
➤ আর্জেন্টিনার জালে জড়ানো কাবরালের অনিন্দ্য গোলটিই বিশ্বকাপের সেরা
➤ তিতাসের চরবাটেরা গ্রাম পুরুষশূন্য ৩০টি ঘরে লুটপাটের অভিযোগ : আটক-৪
➤ কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতারক আটক
➤ অতিথি পাখিতে বদলে গেছে কিশোরনগর গ্রামের নিস্তরঙ্গ রূপ
➤ টানা দ্বিতীয়বার গুগলের আন্তর্জাতিক সম্মেলনে যাচ্ছেন কুমিল্লার শফিউল!
➤ ব্রাহ্মণপাড়ায় তীব্র যানজটে দুর্ভোগ সাধারণ মানুষ
➤ কুমিল্লায় জাতীয় কবি নজরুল ইসলাম শতবার্ষিকী উদযাপিত
➤ দাউদকান্দিতে ছয় আসামি গ্রেপ্তার
➤ শশীদল রেলস্টেশনে গুরুতর আহত অচেতন কিশোর উদ্ধার
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে তিন পলাতক আসামি গ্রেপ্তার
➤ সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম রোধে বুড়িচংয়ে মনিটরিং কমিটির সভা
➤ কুবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার
➤ কসবায় নকল সরবরাহের দায়ে ১ শিক্ষককে কারাদণ্ড, ৫ আলিম পরীক্ষার্থী বহিষ্কার
➤ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন
➤ বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir