প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Sep 2025, 10:18 AM
ঝুঁকিপূর্ণ সড়কে ট্রাক্টর উল্টে খালে
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া–গোপালনগর ঝরাজীর্ণ সড়কে ইট বোঝাই একটি ট্রাক্টর উল্টে খালে পড়ে যায়। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে গোপালনগর আদর্শ কলেজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে ট্রাক্টরের চালক ও সহযোগী লাফিয়ে নেমে প্রাণে রক্ষা পান।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রায় চার কিলোমিটার দীর্ঘ এই সড়কের বিভিন্ন অংশ ভাঙাচোরা অবস্থায় রয়েছে। গতবারের বন্যায় সড়কটির আরও ব্যাপক ক্ষতি হয়। প্রতিদিন কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ এ সড়ক দিয়ে হেঁটে কিংবা ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজি চালিত অটোরিকশায় চলাচল করছেন। ঝুঁকিপূর্ণ এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান ভূঁইয়া বলেন, ‘এই সড়ক সংস্কারের জন্য কোটি টাকার বেশি বরাদ্দ হয়েছে। ইতিমধ্যে দক্ষিণ অংশ থেকে কাজ শুরু হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি
অশোক বড়ুয়াকুমিল্লার ১৮টি থানায় গত আগস্ট মাসে ৫৮৫টি মামলা হয়েছে। এর মধ্যে খুন, চাঁদাবাজি, চুরি, অপহরণ...
কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
মাহফুজ নান্টু কুমিল্লাঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম রাস্তার মাথায় যাত...
বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইঅওটঝঞ)-এর ডিপার্টমেন্ট অব ব...
কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বু...
কুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ড কালিয়াজুরী শীলবাড়ির বাসিন্দা মৃত গোপাল চন্দ্র শীল এর শারীরিক প্রতিবন্ধী সন...
জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপ...
এমরান হোসেন বাপ্পিবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এড. রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত মানুষের মনে ভয় ডুক...
বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত
বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায় লুকিয়ে স্ত্রী-সন্তানকে দেখতে এসেছিলেন আনো...