...
শিরোনাম
বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা ⁜ মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি ⁜ লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল ⁜ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড ⁜ বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি ⁜ কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ ⁜ স্বর্ণপদক জয়ের লক্ষে এশিয়ান গেমসে যাচ্ছে টাইগাররা ⁜ চীন, রাশিয়া ও ভারতের ব্রিকসে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আলোচনা ⁜ চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না ওপেনএআই ⁜ আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের ⁜ আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ২৫০ ইসরায়েলি ⁜ ইরানের শাহেদ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির ⁜ চান্দিনায় ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ⁜ কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার ⁜ চিকিৎসা সেবায় ধনী গবীবের মধ্যে বৈষম্য চাই না- ডাঃ আব্দুল্লাহ মু. তাহের ⁜ দাউদকান্দিতে ১৩ আসামি গ্রাপ্তার ⁜ নগরজুড়ে কুসিকের পরিচ্ছন্নতা অভিযান, এডিসের প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় বিশেষ কর্মপরিকল্পনা ⁜ নাঙ্গলকোটে পলিথিন ব্যাগ আনতে গিয়ে সাপের কামড়ে মায়ের মৃত্যু ⁜ ফ্যাসিষ্টরা ১৫ বছরে সংবাদপত্রের গলা টিপে ধরেছিলো -- জোনায়েদ সাকি ⁜ কুমিল্লায় ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট’-এর ওপর আইইবির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 5 Sep 2025, 10:36 AM

...
মেসিকে বিদায় দেয়া মেনে নিতে পারছেন না স্কালোনি News Image

২০২৬ বিশ^কাপের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে বুটজোড়া স্থায়ীভাবে তুলে রাখবেন লিওনেল মেসি, এটা এখনও পর্যন্ত মোটামুটি নিশ্চিত। সুতরাং, আন্তর্জাতিক ফুটবলে মেসিকে দেখা যাবে আরও অন্তত একটি বছর। কিন্তু ঘরের মাঠে শেষ ম্যাচটি মেসি খেলে ফেলবেন আজ শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টায়। বুয়েন্ট আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে ঘরের মাঠে আর্জেন্টিনার আকাশী নীল-সাদা জার্সিটি পরে ‘লাস্ট ড্যান্স’ দিতে প্রস্তুত লিওনেল মেসি। তিনি নিজেও নিশ্চিত করেছেন, ঘরের মাঠে শেষ ম্যাচ খেলার বিষয়টি। ফলে এই ম্যাচ দেখার জন্য মাঠে মেসির পরিবারের সব সদস্য (বাবা, মা, স্ত্রী, ছেলে, ভাইসব সবাই), ঘনিষ্ট বন্ধুরাও উপস্থিত থাকবেন। লাতিন আমেরিকা থেকে ২০২৬ বিশ^কাপ সবার আগে নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে এখনও বাছাইয়ের দুটি ম্যাচ বাকি। এর মধ্যে একটি ম্যাচ ভেনেজুয়েলার বিপক্ষে ঘরের মাঠে। অন্যটি, ইকুয়েডরের বিপক্ষে, তাদের মাঠে গিয়ে খেলবে মেসিরা। ভেনেজুয়েলার বিপক্ষে এই ম্যাচের পর আগামী বিশ^কাপের আগে আর্জেন্টিনার মাটিতে মেসিদের আর কোনো ম্যাচ নেই। কয়েকটি প্রীতি ম্যাচ রয়েছে, তবে অন্য দেশে। ‘ঘরের মাঠে মেসির শেষ ম্যাচ’- তাই আবেগ ভর করেছে আর্জেন্টাইনদের মধ্যে। মেসিকে ঘরের মাঠ থেকে বিদায় দেয়াটা কেন যেন মেনেই নিতে পারছে না তারা। বিশেষ করে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তিনি মেনেই নিতে পারছেন না, ঘরের মাঠে এটা মেসির শেষ ম্যাচ। আবেগাপ্লুত স্কালোনি ভেনেজুয়েলার বিপক্ষে বিশ^কাপ বাছাই পর্বের ম্যাচের আগে বললেন, ‘লিওনেল মেসি তার দেশের হয়ে শেষবারের মতো নিজ মাটিতে খেলতে নামলে তা হবে এক বিশেষ মুহূর্ত। তবে আমি আশা করছি, এটাই আর্জেন্টাইন সমর্থকদের সামনে মেসির শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ হবে না।’ ৩৮ বছর বয়সী মেসি এখনও অবসরের সুনির্দিষ্ট ঘোষণা দেননি। তবে গত সপ্তাহে নিশ্চিত করেছেন, বৃহস্পতিবার ভেনেজুয়েলার বিপক্ষে বুয়েন্স আয়ার্সে বিশ^কাপ বাছাইপর্বের ম্যাচটি তার নিজ দেশে শেষবারের মতো খেলা বাছাই ম্যাচ হতে পারে। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে আবেগতাড়িত স্কালোনি চোখের পানি মুছতে মুছতে বলেন, ‘হ্যাঁ, এটি একটি আবেগঘণ, বিশেষ এবং সুন্দর ম্যাচ হবে। কারণ এটি আমাদের শেষ বাছাইপর্বের খেলা। মেসিকে কোচিং করানোর সুযোগ পাওয়া সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা। আশা করি সমর্থকরাও উপভোগ করবেন।’ তিনি আরও যোগ করেন, ‘আমি নিশ্চিত, এটা তার শেষ ম্যাচ হবে না আর্জেন্টিনায়। আর যদি হয়ও, তবে আমরা অবশ্যই তাকে বিদায় জানানোর জন্য আরেকটি ম্যাচ আয়োজন করব, কারণ সেটা তার প্রাপ্য।’ আর্জেন্টিনা এরইমধ্যে লাতিন আমেরিকায় বিশ^কাপ বাছাইপর্বের শীর্ষস্থান নিশ্চিত করেছে এবং আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত বিশ^কাপে খেলবে। অন্যদিকে, ভেনেজুয়েলা তাদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ^কাপে খেলার লড়াই চালাচ্ছে। আর্জেন্টাইন কোচ ফার্নান্দো বাতিস্তার অধীনে দলটি বর্তমানে সপ্তম স্থানে রয়েছে এবং ইন্টার-কনফেডারেশন প্লে-অফে খেলার আশা বাঁচিয়ে রেখেছে। স্কালোনি সতর্ক করে বলেন, ‘ওরা এখন কঠিন প্রতিপক্ষ। বাতিস্তার অধীনে দারুণ খেলছে এবং বিশ^কাপে খেলার সুযোগ তৈরি করেছে। এটা তাদের জন্য ঐতিহাসিক হতে পারে।’ আগামী বিশ^কাপকে সামনে রেখে আর্জেন্টিনা প্রস্তুতি শুরু করলেও এখনো অনেক কিছু অনিশ্চিত। বিশেষ করে ইউরোপীয় প্রতিপক্ষ নিয়ে। স্কালোনি বলেন, ইউরোপীয় নেশনস লিগের কারণে শক্তিশালী দলগুলোর সঙ্গে প্রস্তুতি ম্যাচ আয়োজন করা বেশ কঠিন হয়ে পড়েছে। এদিকে, মেসি ইঙ্গিত দিয়েছেন ২০২৬ বিশ^কাপের পর জাতীয় দল থেকে অবসর নিতে পারেন। তখন তার বয়স হবে ৩৯। তাই বৃহস্পতিবারের ম্যাচটি আর্জেন্টাইন সমর্থকদের জন্য স্মরণীয় হয়ে থাকছে নিঃসন্দেহে। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনও এই ম্যাচের জন্য টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে। সাধারণত ১০০ ডলার (প্রায় ১২-১৩ হাজার টাকা) থেকে শুরু করে ৫০০ ডলার (৬০ হাজার থেকে ৬৫ হাজার টাকা) পর্যন্ত রাখা হয়েছে টিকিটের মূল্য।




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা
বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা

বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ ওয়াক্প্রশাসকের কার্যালয়, ঢাকা কর্তৃক যাবতীয় তদন্...

মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি
মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি

লিওনেল মেসির দুর্দান্ত গোলও জয় এনে দিতে পারলো না ইন্টার মায়ামিকে। ম্যাচের শেষ মুহূর্তে স্যাম সারিজের...

লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল
লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল

লা লিগার সর্বশেষ ম্যাচে রিয়াল বেটিসের কাছে হেরে পয়েন্ট টেবিলে ধাক্কা খেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে তারা...

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড

এই ইংল্যান্ড সফর ভুলেই যেতে চাইবে পাকিস্তান। মাঠে তো ব্যাটিং বিপর্যয় ছিলই, সঙ্গে জুটেছিল অজস্র সমালো...

বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি
বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি

গত কয়েক বছরে আইসিসির টুর্নামেন্টগুলোয় এক-দুটি ম্যাচ জয় ছাড়া বলার মতো কিছু করতে পারেনি বাংলাদেশ নারী...

কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ
কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ

কাউন্টি ক্রিকেটে স্বপ্নের মতো ফর্মে ছিলেন হাসান মাহমুদ। তবে বাংলাদেশি এই পেসারকে টুর্নামেন্টের মাঝপথ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা
➤ মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি
➤ লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল
➤ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
➤ বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি
➤ কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ
➤ স্বর্ণপদক জয়ের লক্ষে এশিয়ান গেমসে যাচ্ছে টাইগাররা
➤ চীন, রাশিয়া ও ভারতের ব্রিকসে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আলোচনা
➤ চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না ওপেনএআই
➤ আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের
➤ আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ২৫০ ইসরায়েলি
➤ ইরানের শাহেদ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির
➤ চান্দিনায় ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
➤ কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার
➤ চিকিৎসা সেবায় ধনী গবীবের মধ্যে বৈষম্য চাই না- ডাঃ আব্দুল্লাহ মু. তাহের
➤ দাউদকান্দিতে ১৩ আসামি গ্রাপ্তার
➤ নগরজুড়ে কুসিকের পরিচ্ছন্নতা অভিযান, এডিসের প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় বিশেষ কর্মপরিকল্পনা
➤ নাঙ্গলকোটে পলিথিন ব্যাগ আনতে গিয়ে সাপের কামড়ে মায়ের মৃত্যু
➤ ফ্যাসিষ্টরা ১৫ বছরে সংবাদপত্রের গলা টিপে ধরেছিলো -- জোনায়েদ সাকি
➤ কুমিল্লায় ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট’-এর ওপর আইইবির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir