প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 5 Sep 2025, 10:39 AM
ইন্দোনেশিয়ায় শিক্ষার্থীদের পার্লামেন্ট ঘেরাও, সরকারের সঙ্গে বৈঠকের অপেক্ষা
এফএনএস বিদেশ
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় হাজারো শিক্ষার্থী পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভের প্রস্তুতি নিয়েছে। আয়োজকরা জানিয়েছেন, সরকারের সঙ্গে বৈঠক এখনো না হওয়ায় এই কর্মসূচি পালন করা হচ্ছে। গত সপ্তাহে সহিংস বিক্ষোভে ১০ জন নিহত হওয়ার পর আলোচনার কথা থাকলেও তা এখনও সম্পন্ন হয়নি। গতকাল বৃহস্পতিবার রয়টার্স জানায়, গত সপ্তাহের বিক্ষোভ মূলত পুলিশি সহিংসতা ও রাষ্ট্রীয় ব্যয় সংকোচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থী, শ্রমিক ও মানবাধিকার সংগঠনগুলো সক্রিয় ভূমিকা রাখে। বিশেষ করে পুলিশের গাড়ি চাপায় এক ট্যাক্সি চালকের মৃত্যুর ঘটনা এ আন্দোলনকে তীব্র করে তোলে। বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশ ইন্দোনেশিয়া জুড়ে দ্রুত ছড়িয়ে পড়ে এই প্রতিবাদ। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এসব বিক্ষোভে লুটপাট ও সহিংসতার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ জন নিহত এবং এক হাজারেরও বেশি মানুষ আহত হয়। নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগের জন্য সরকার কঠোর সমালোচনার মুখে পড়ে। স্থানীয়ভাবে বেম সি নামে পরিচিত শিক্ষার্থীদের একটি জোট জানায়, জনগণের মূল উদ্বেগ রাস্তায় বিক্ষোভ নয়, বরং দুর্নীতি ও আইনের রাজনৈতিকীকরণ। গতবুধবার অন্তত দশটি ছাত্র ইউনিয়ন সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করে। সেখানে তারা পুলিশি সহিংসতার নিরপেক্ষ তদন্ত দাবি করে এবং সাধারণ মানুষের অর্থনৈতিক কষ্টের বিপরীতে সংসদ সদস্যদের বিলাসী সুবিধা পাওয়ার বিষয়টি তুলে ধরে। ডেপুটি হাউস স্পিকার গতকাল বৃহস্পতিবার শিক্ষার্থীদের সরকারের সঙ্গে বৈঠকের সুযোগ দেওয়ার কথা জানান। তবে বেম সি নেতা মুজাম্মিল ইহসান এই আমন্ত্রণকে তুচ্ছ করে দিয়ে বলেন, ‘ওই আমন্ত্রণের আসলে কোনো গুরুত্ব নেই।’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লে...
নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্ম...
আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চ...
চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪...
এমরান হোসেন বাপ্পিআনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কুমিল্লার চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আল...
জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশ...
কুবি প্রতিনিধি২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছেন, তারাই জুলাইকে সবচেয়ে বে...
চৌদ্দগ্রাম বদরপুরে জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণের প্র...
ফারুক আজমকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামে জনবহুল এলাকায় মোবাইল ফো...
২০০৬ সালের ২৮ অক্টোবরের তান্ডব ও সহিংসতার প্রতিবাদে চৌদ্দগ্র...
এমরান হোসেন বাপ্পি২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামীলীগের লগি-বৈঠা নিয়ে তান্ডব এবং বর্বরতার প্রতিবাদ...