...
শিরোনাম
‘কুমিল্লা বিমানবন্দর বন্ধ কেন, জবাব চাই’—নাগরিক সংলাপে এমপি মনিরুল হক চৌধুরী ⁜ আপনারা খুইজা ভাই বন্ধু দল না দেখে কুমিল্লার জন্য আমারে একটা ভালো মেয়র দেন- এমপি মনিরুল হক চৌধুরী ⁜ কুমিল্লায় অস্বাস্থ্যকর খাবার তৈরি, হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা ⁜ সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা ⁜ তিতাসে ইউপি কমপ্লেক্স নির্মাণের দাবিতে উপজেলা চত্ত্বরে এলাকাবাসীর মানবন্ধন ⁜ ব্রাহ্মণপাড়ায় নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, ১১ কেজি গাঁজা জব্দ ⁜ ৭২ ঘণ্টার অভিযানে কুমিল্লায় আটক ৬১৭, নিষিদ্ধ সংগঠনের ১১৯ সদস্যও তালিকায় ⁜ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদ মিয়ার শেষ বিদায় ⁜ মুরাদনগরে সহকারী অধ্যাপক আবদুল হাফিজের ইন্তেকাল ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜ দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ ড. খন্দকার মোশাররফ ⁜ পেরুল উত্তরে যুবদলের আহ্বায়ক প্রার্থী হিমেলের পক্ষে সুবিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ⁜ দাউদকান্দির মারুকা ইউনিয়নের পালপাড়া গ্রামের কুখ্যাত চোর জাহিদ হাসান গ্রেপ্তার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে ⁜ জেদ্দায় ধর্মমন্ত্রীর সাথে বৈঠক, বাংলাদেশের হজযাত্রী কোটা বৃদ্ধি করল সৌদি আরব ⁜ ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৭ কোটি টাকা ⁜ কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ⁜ বুড়িচংয়ে আলোকিত জগতপুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ⁜ মহাজনবাড়ী খাল পরিচ্ছন্নতা অভিযানে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ⁜ বোরকার নিচে পেটে কস্টেপ পেঁচিয়ে গাঁজা পাচারকালে ব্রাহ্মণপাড়ায় ২ নারী গ্রেপ্তার ⁜ মুরাদনগরে সহস্রাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Nov 2026, 9:47 AM

...
ইউপি নির্বাচন আয়োজনে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ড.খন্দকার মারুফ News Image
মিতা মিয়াজী, দাউদকান্দি
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি সুসংহত করতে তৃণমূল পর্যায়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা জরুরি। স্থানীয় সরকার নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তিও দুর্বল হয়ে পড়ে।
গত সোমবার (২ নভেম্বর) কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে আসন্ন ইউপি নির্বাচনে বিএনপির সমর্থনপ্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. খন্দকার মারুফ হোসেন বলেন, স্থানীয় সরকার নির্বাচন গণতন্ত্রচর্চার প্রাথমিক ক্ষেত্র। ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো শক্তিশালী ও কার্যকর হলে তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ বাড়ে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক নির্মাণ, অবকাঠামোগত উন্নয়ন ও স্বাস্থ্যসেবাসহ নাগরিকদের মৌলিক সেবা নিশ্চিত করা হয়। তাই এসব প্রতিষ্ঠানে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত যোগ্য প্রতিনিধিদের দায়িত্ব পালন করা গুরুত্বপূর্ণ।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলের নির্বাচনব্যবস্থার সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ওই সময়ে জাতীয় সংসদ ও স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। ২০১৪ সালের একতরফা নির্বাচন, ২০১৮ সালের রাতের ভোট এবং ২০২৪ সালের ডামি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, দীর্ঘ ১৭ বছরের শাসনামলে দলটি দেশের অর্থনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে।
আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে সৎ, যোগ্য, মেধাবী এবং জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ব্যক্তিদের নির্বাচিত করার আহ্বান জানান ড. খন্দকার মারুফ। তিনি বলেন, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে স্থানীয় পর্যায়ে উন্নয়ন, সুশাসন ও গণতান্ত্রিক চর্চা এগিয়ে নেওয়া সম্ভব।
দুই দিনব্যাপী প্রার্থী বাছাই কার্যক্রমের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন ড. খন্দকার মারুফ হোসেন। রোববার দাউদকান্দি উপজেলা সদরের মারুফ ভিলায় এবং সোমবার গৌরীপুরে উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। এ কার্যক্রমে বিশেষ সমন্বয়কের দায়িত্ব পালন করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম।
এ সময় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক মো. মামুন হোসেন ভূঁইয়া, বিএনপি নেতা ভিপি জাহাঙ্গীর আলম, যুবদল নেতা রোমান খন্দকারসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

‘কুমিল্লা বিমানবন্দর বন্ধ কেন, জবাব চাই’—নাগরিক সংলাপে এমপি মনিরুল হক চৌধুরী
‘কুমিল্লা বিমানবন্দর বন্ধ কেন, জবাব চাই’—নাগরিক সংলাপে এমপি...

নিজস্ব প্রতিবেদককুমিল্লাকে নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত, আধুনিক ও বসবাসের উপযোগী নগরী হিসেবে গড়ে তুল...

আপনারা খুইজা ভাই বন্ধু দল না দেখে কুমিল্লার জন্য আমারে একটা ভালো মেয়র দেন- এমপি মনিরুল হক চৌধুরী
আপনারা খুইজা ভাই বন্ধু দল না দেখে কুমিল্লার জন্য আমারে একটা...

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও নাগরিক সমস্যা সমাধানে দল-মত, গোষ্ঠী কিংবা ব্যক্...

কুমিল্লায় অস্বাস্থ্যকর খাবার তৈরি, হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় অস্বাস্থ্যকর খাবার তৈরি, হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হ...

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রামঘাটলা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং খাদ্যে নিষিদ্ধ উপাদান...

সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা
সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শি...

‎কুবি প্রতিনিধি‎‎সারাদেশে অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্...

তিতাসে ইউপি কমপ্লেক্স নির্মাণের দাবিতে  উপজেলা চত্ত্বরে এলাকাবাসীর মানবন্ধন
তিতাসে ইউপি কমপ্লেক্স নির্মাণের দাবিতে উপজেলা চত্ত্বরে এলাক...

নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে সাতানী ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স মধ্যবর্তী কাঠালিয়া উচ্চ বিদ্যালয় স...

ব্রাহ্মণপাড়ায় নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, ১১ কেজি গাঁজা জব্দ
ব্রাহ্মণপাড়ায় নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, ১১ কেজি গাঁ...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ‘কুমিল্লা বিমানবন্দর বন্ধ কেন, জবাব চাই’—নাগরিক সংলাপে এমপি মনিরুল হক চৌধুরী
➤ আপনারা খুইজা ভাই বন্ধু দল না দেখে কুমিল্লার জন্য আমারে একটা ভালো মেয়র দেন- এমপি মনিরুল হক চৌধুরী
➤ কুমিল্লায় অস্বাস্থ্যকর খাবার তৈরি, হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা
➤ সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা
➤ তিতাসে ইউপি কমপ্লেক্স নির্মাণের দাবিতে উপজেলা চত্ত্বরে এলাকাবাসীর মানবন্ধন
➤ ব্রাহ্মণপাড়ায় নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, ১১ কেজি গাঁজা জব্দ
➤ ৭২ ঘণ্টার অভিযানে কুমিল্লায় আটক ৬১৭, নিষিদ্ধ সংগঠনের ১১৯ সদস্যও তালিকায়
➤ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদ মিয়ার শেষ বিদায়
➤ মুরাদনগরে সহকারী অধ্যাপক আবদুল হাফিজের ইন্তেকাল
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ
➤ দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ ড. খন্দকার মোশাররফ
➤ পেরুল উত্তরে যুবদলের আহ্বায়ক প্রার্থী হিমেলের পক্ষে সুবিশাল মোটরসাইকেল শোভাযাত্রা
➤ দাউদকান্দির মারুকা ইউনিয়নের পালপাড়া গ্রামের কুখ্যাত চোর জাহিদ হাসান গ্রেপ্তার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে
➤ জেদ্দায় ধর্মমন্ত্রীর সাথে বৈঠক, বাংলাদেশের হজযাত্রী কোটা বৃদ্ধি করল সৌদি আরব
➤ ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৭ কোটি টাকা
➤ কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
➤ বুড়িচংয়ে আলোকিত জগতপুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
➤ মহাজনবাড়ী খাল পরিচ্ছন্নতা অভিযানে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
➤ বোরকার নিচে পেটে কস্টেপ পেঁচিয়ে গাঁজা পাচারকালে ব্রাহ্মণপাড়ায় ২ নারী গ্রেপ্তার
➤ মুরাদনগরে সহস্রাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir